এসবিএসটির কার্যালয়ে খোদ তৃণমূল শ্রমিক সংগঠনের বিক্ষোভ
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ১০ ডিসেম্বর:
শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবিতে তৃণমূল শ্রমিক সংগঠনের তরফে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার প্রধান কার্যালয়ে ভিতরে ধর্না!
এসবিএসটিসি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং এসবিএসটিসি কন্টাকটার শ্রমিক ইউনিয়নের তরফে ম্যারাথন ধর্না অবস্থান কর্মসূচি নেওয়া হয় দুর্গাপুরের দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার প্রধান কার্যালয় ভিতরে৷
কার্যালয়ের বাইরে শ্রমিক সংগঠনের অফিস থেকে প্যাক্লেট হাতে মিছিল করে প্রশাসনিক প্রধান কার্যালয় ভেতরে প্রবেশ করে, ভিতরে শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলন করে ধর্না মঞ্চে বসেন নেতৃত্ব সহ সংগঠনের কর্মী সমর্থকেরা।
সরকারের নীতির ঠিক আছে কিন্তু কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা।



