+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   বাঁকুড়া পুলিশের দীর্ঘ প্রচেষ্টায় স্বজনদের কাছে ফিরলো আসামের “ইসমাইল”

Ad Image
Ad Image

বাঁকুড়া পুলিশের দীর্ঘ প্রচেষ্টায় স্বজনদের কাছে ফিরলো আসামের “ইসমাইল”

admin May 6, 2023

আমার কথা, বাঁকুড়া, ৬ মেঃ

গত ৮ ই এপ্রিল ২০২৩ বড়জোড়া থানার মোবাইল ভ্যান রাত্রি প্রায় ১ টা নাগাদ টহলদারির সময় ফুলবেড়িয়ার একটি হোটেলের নিকট একজন মধ্যবয়স্ক জরাজীর্ণ শীর্ণকায় ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে। তার সারা শরীরে তখন ধুলোর চড়া আস্তরণ, চোখে করুন আর্তি। বড়জোড়া থানার পুলিশ এবং সিভিক ভলেন্টিইয়াররা অভূক্ত মানুষটির শুশ্রুষার দায়িত্ব নেয়। তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে বড়জোড়া সুপার সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। অনেক জিজ্ঞাসার পর ওই ব্যাক্তি নিজের নামটুকু বলেছিলো “ইসমাইল”, আর বাকি কিছুই বলতে পারেনি। বিভিন্ন জায়গায় ছবি পাঠিয়ে তার বাড়ির খোঁজার চেষ্টা চলছিল। প্রাথমিক চিকিৎসার পর উন্নততর চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার প্রয়োজন হয়। যোগাযোগ করা হয় বাঁকুড়া থানার সঙ্গে। বাঁকুড়া থানার সহযোগিতায় ওই ভবঘুরে ব্যাক্তিকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। গোবিন্দনগর পুলিশ ক্যাম্পের প্রতিদিনের তত্বাবধানে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ওই ব্যাক্তির চিকিৎসার সমস্তরকম ব্যবস্থা করা হয়। সেখানকার চিকিসৎকরা জানান ওই ব্যাক্তির বাঁ পায়ে অস্ত্রপচারের প্রয়োজন আছে।
অবশেষে তার বাঁ পায়ের অস্ত্রপচার সফল হয় এবং একটু একটু করে সুস্থ হয়ে উঠতে থাকেন। বারংবার জিজ্ঞাসা করার পর একদিন তিনি তার পুরো নাম ও বাড়ির সদস্যদের নাম এবং ঠিকানা বলতে সমর্থ হন। সম্প্রতি পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হয় সুদূর অসম রাজ্যের বঙাইগাঁও জেলায়। যোগাযোগ সফলও হয়। আজ প্রায় এক মাস পরে তার বাড়ির লোকজন বাঁকুড়া হাসপাতালে এসে উপস্থিত হয়। তাঁদের থেকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে বিগত ছয় মাস আগে ইসমাইল বাড়ি থেকে বের হয়ে যায়। মানসিক ভাবে অবসাদগ্রস্থ ছিল ইসমাইল। তাকে বহু খোঁজার প্রচেষ্টা চালালেও তারা ইসমাইলকে খুঁজে পাইনি। তারা লোকাল পুলিশের কাছে এই ব্যাপারে সাহায্য প্রার্থনা করে। যখন তার বাড়ির লোক একেবারেই তাকে খুঁজে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলো ঠিক তখন ই তাঁদের কাছে ইসমাইলের খবর পৌঁছায়। আজ বাঁকুড়া হাসপাতালের চিকিৎসকদের সফল চিকিৎসায় সাড়া দিয়ে ইসমাইল ক্রমশ সুস্থতার পথে। আজ বড়জোড়া থানা এবং বাঁকুড়া থানার পুলিশের উপস্থিতিতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনহারা ইসমাইলকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয় এবং বড়জোড়া থানার পক্ষ থেকে তার হাতে একটি ওয়াকার তুলে দেওয়া হয় দ্রুত আরোগ্য লাভ করার কথা চিন্তা করে। মুখে একরাশ হাসি নিয়ে ভবঘুরে ইসমাইল রওনা দিল তার বাড়ির উদ্দেশ্যে।

এরকম সব ইসমাইলদের মুখে হাসি ফুটিয়ে তাঁদের বাড়ির লোকেদের কাছে পৌঁছে দেবার লক্ষে বাঁকুড়া জেলা পুলিশ সদাই তৎপর।

Post Views: 860
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN