+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   Uncategorized   >>   ‘লক্ষ্মী এলো ঘরে’ সিনেমা দেখতে লক্ষ্মীদের ভিড়

Ad Image
Ad Image

‘লক্ষ্মী এলো ঘরে’ সিনেমা দেখতে লক্ষ্মীদের ভিড়

admin February 11, 2026

আমার কথা, ১১ ফেব্রুয়ারী

সনাতন গরাই, দুর্গাপুর:

দুর্গাপুর ফরিদপুর ব্লকের শংকরপুর গ্রামে আয়োজন করা হল রাজ্য সরকারের জনপ্রিয় সিনেমা ‘লক্ষ্মী এলো ঘরে’-র বিশেষ প্রদর্শনী। গ্রামবাসীদের জন্য খোলা আকাশের নীচে বড় পর্দায় এই সিনেমা দেখানোর উদ্যোগ ঘিরে উৎসবের আবহ তৈরি হয় এলাকায়। সন্ধ্যা নামতেই ভিড় জমাতে শুরু করেন মহিলা, পুরুষ থেকে শুরু করে কিশোর–কিশোরীরাও । আয়োজকদের দাবি, রাজ্য সরকারের জনমুখী প্রকল্প এবং নারীদের ক্ষমতায়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই সাংস্কৃতিক উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শতদীপ ঘটক, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্বাধীন ঘোষ সহ ব্লক ও অঞ্চল তৃণমূল নেতৃত্ব। তাঁরা সংক্ষিপ্ত বক্তব্যে রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের কথা তুলে ধরেন এবং গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস দেন। এদিনের অনুষ্ঠানে বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই জানান, গ্রামের মধ্যেই বড় পর্দায় সিনেমা দেখার সুযোগ সচরাচর আসে না। তাই এমন উদ্যোগে তাঁরা খুশি। ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক বলেন,”উন্নয়ন ও সাংস্কৃতিক চর্চাকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতেই এই ধরনের কর্মসূচি। ভবিষ্যতেও ব্লকের বিভিন্ন এলাকায় এমন জনসংযোগমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।” সব মিলিয়ে শংকরপুরে ‘লক্ষ্মী এলো ঘরে’ সিনেমা প্রদর্শন ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ এবং জনসম্পৃক্ততার স্পষ্ট ছবি।

Post Views: 54
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN