+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ডিএসপি টাউনশিপে ফের ধস, আতঙ্ক

Ad Image
Ad Image

ডিএসপি টাউনশিপে ফের ধস, আতঙ্ক

admin February 19, 2026

আমার কথা, ১৯ ফেব্রুয়ারী

সনাতন গরাই, দুর্গাপুর:

দুর্গাপুরের ন’নম্বর ওয়ার্ডের অধীন কনিষ্ক মোড়ে, দুর্গাপুর ইস্পাত কারখানা যাওয়ার প্রধান রাস্তার পাশে ধসের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। কয়েক মিনিটের মধ্যে একটি ছোট গর্ত থেকে ধস বাড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসন ও দুর্গাপুর ইস্পাত আধিকারীদের। ইতিপূর্বে সেকেন্ডারি মোড় এবং সি আর দাস – কনিষ্ক সংলগ্ন মোড়ে বড় ধসের ঘটনায ঘটে ছিল। স্বাভাবিকভাবেই নতুন আরো একটি ধসের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাসের ব্যবধানে যেভাবে পর পর ধসের ঘটনা ঘটছে টাউনশিপের মধ্যে, তাতে প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছেন তারা। এ বিষয়টি নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের দাবি জানান তারা।

এদিকে, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ ও দুর্গাপুর ইস্পাত সংস্থার আধিকারিকরা। ইস্পাত সংস্থার আধিকারিকরা ঘটনাটি পর্যবেক্ষণ করার পর পথ চলতি জনগণকে সুরক্ষিত রাখতে চারদিক কর্ডন দিয়ে ঘিরে ফেলে। যদিও কোন রকমের দুর্ঘটনা ঘটেনি, তবুও এই ধরনের ধসের আতঙ্ক যেন এলাকাবাসীর পিছু ছাড়ছে না!

 

 

Post Views: 103
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN