+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে সত্তোর হাজার টাকা দান দুর্গাপুরের আইনজীবীদের

Ad Image
Ad Image

মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে সত্তোর হাজার টাকা দান দুর্গাপুরের আইনজীবীদের

admin July 22, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২২জুলাইঃ

“বিবাদ নয় বিকাশ চাই” এই শ্লোগানকেই মূল মন্ত্র করে কাজ করতে চাইছে তৃণমূল কংগ্রেস। যারা আপন আছেন তাঁরা তো আছেনই,আর যারা এখনও দূরে সরে রয়েছেন তাদেরকে আপন করতে হবে। এই আহ্বান জানালেন আসানসোলের মহানাগরিক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারী।

করোনা মোকাবিলায় রাজ্য সরকার যেভাবে পথে নেমে যেভাবে মোকাবিলা করছে তা দেখে অনেকেই সরকারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তাই যার যেমন সামর্থ সেই সামর্থ্য অনুযায়ী মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদান করছেন। আজ বুধবার দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবিরা প্রায় ৭০ হাজার টাকার চেক আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তিওয়ারী ও দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তির মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করলেন। সেই প্রসঙ্গে জিতেন্দ্র তিওয়ারী বলেন যে, আমাদের এখানে দুরকমের ত্রাণ তহবিল আছে। একটি প্রধানমন্ত্রী ত্রান তহবিল(পিএম কেয়ার ফান্ড) ও অপরটি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল(স্টেট এমারজেন্সি রিলিফ ফান্ড)। মুখ্যমন্ত্রী ত্রাণ তবিলে এতটাই স্বচ্ছতা রয়েছে যে ত্রাণের টাকা কোথায় খরচ করা হচ্ছে তা যে চাইবে সেই জানতে পারবে। কিন্তু প্রধানমন্ত্রী ত্রান তহবিলের কোনো তথ্যই কারুর জানার অধিকার নেই। এটা কিন্তু ঠিক নয়।

পাশাপাশি এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ২১শে জুলাইয়ের বার্তা আবারও সকলের কাছে একবার পৌঁছে দেন। বলেন যারা এখনো সিপিএমে আছেন আর সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন তাঁরা তৃণমূলে চলে আসুন কারন সিপিএমে থেকে সমাজ পরিবর্তন করা যাবে না। তিনি আরো বলে ভুল বুঝে যারা বিজেপিতে চলে গেছেন তাঁরা তৃণমূলের ফিরে আসুন।

এদিন আইনজীবিদের অনুষ্ঠানে যোগ দিয়ে আইনজীবিদেরও আস্বস্ত করেন। যে কোনো সমস্যায় আইনজীবিদের পাশে থাকার আশ্বাস দেন জেলা সভাপতি।

এদিনের সভামঞ্চ থেকে দুর্গাপুরের আইনজীবিদের তিনশটি মাস্ক ও তিনশটি স্যানিটাইজার প্রদানের কথাও বলেন আসানসোলের মহানাগরিক।

Post Views: 1,099
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN