চলুন দু’দিনের জন্য ঘুরে আসি টিলার দেশ বাঁকুড়া
আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ২১ আগস্ট:
দক্ষিণবঙ্গে পুরুলিয়াকে বাদ দিলে ছোট পাহাড় বা টিলার দেশ হলো বাঁকুড়া। বাঁকুড়ায় আছে অনেক ছোট ছোট টিলা – যা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। বাঁকুড়া জেলায় রয়েছে একাধিক পাহাড়। প্রতিটা পাহাড় রয়েছে বিভিন্ন গল্প এবং বিভিন্ন ইতিহাস। ঘুরে দেখার জায়গাও আলাদা আলাদা।
পাহাড় প্রেমীরা অবশ্যই আসুন বাঁকুড়ায়। কংসাবতী নদীর পাশে একটা সুন্দর ছোট্ট পাহাড়। শাল মহুয়ার জঙ্গলে ঘেরা বাঁকুড়ার সারেঙ্গা এই বড়দি পাহাড় তলিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সঙ্গে সূর্যাস্ত দেখতে অনেকে আসেন। বাঁকুড়া জেলার এটি একটি আপেক্ষিক ভাবে নতুন পর্যটনকেন্দ্র হল বরদি পাহাড়। পাহাড় নয়, এটি একটি ছোট টিলা। বাঁকুড়া থেকে রাইপুরের রাস্তায় পড়ে পিড়রগাড়ি মোড়।
সেখান থেকে খাতড়া যাওয়ার রাস্তায় ছ’কিমি দূরে চুয়াগাড়া মোড়। ওই মোড় থেকে চার কিলোমিটার গেলেই পাওয়া যাবে নেতুরপুর পঞ্চায়েতের কালাপাথর গ্রাম লাগোয়া বড়দি পাহাড়। আর আছে বিখ্যাত শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড় রাজ্যের পর্যটন মানচিত্রের অন্যতম দর্শনীয় স্থান। পাহাড়ের মনোরম প্রাকৃতিক পরিবেশ ও সবুজের টানে সারা বছর দূর দূরান্তের পর্যটকরা ঘুরতে আসেন। ১১২ ফুট উঁচু এই মশক পাহাড়ের ওপরে আছে পুরনো শিব মন্দির, কালী মন্দির, ও অনেক পুরনো পাহাড়ি গুহা। কথিত আছে এই পাহাড়ের ঘুহায় বিরূপাক্ষ নামের এক মুনি বাস করতেন , যিনি মুলত এখানে তপস্যা করতেন।



