+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পরিত্যক্ত সরকারী জায়গায় পড়ে প্রচুর ভোটার কার্ড, নির্বাচনী নথি, চাঞ্চল্য

Ad Image
Ad Image

পরিত্যক্ত সরকারী জায়গায় পড়ে প্রচুর ভোটার কার্ড, নির্বাচনী নথি, চাঞ্চল্য

admin July 29, 2024

আমার কথা, লাউদোহা, ২৯ জুলাই:

সোমবার সকালে দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইছাপুর পঞ্চায়েতের হেতেডোবা এলাকায় সরকারি ভোজ্য নিষ্কাশন প্রকল্প চত্বরে পড়ে থাকতে দেখা যায় প্রচুর পরিমাণ ভোটার কার্ড, নির্বাচন সংক্রান্ত নথি ও বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পড়ে থাকা ভোটার কার্ড, নির্বাচন সংক্রান্ত নথি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। কোথা থেকে কিভাবে এত পরিমান ভোটার কার্ড, নির্বাচন সংক্রান্ত নথি কে বা কারা এখানে ফেলে গেল তা নিয়ে তৈরি হয়েছে কৌতুহল। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

পশ্চিম বর্ধমান জেলার বিজেপি নেতা ছোটন চক্রবর্তী বলেন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূল যে চুরি করে জিতেছে এটা তারই প্রমাণ। নির্বাচনের সময়ই আমরা অভিযোগ করেছিলাম বিরোধীরা যাতে ভোট দিতে না পারে সেই জন্য বিরোধী ভোটারদের কাছ থেকে ভোটার কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে। এদিনের ঘটনা আমাদের অভিযোগকে স্বীকৃতি দিল বলে দাবি করেন ছোটন বাবু। বিজেপি নেতার অভিযোগ কে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব।

শাসক দলের জেলা নেতা সুজিত মুখোপাধ্যায় বলেন বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। লজ্জাজনক পরাজয় এখনো তাদের হজম হয়নি, তাই ঘটনার সত্যতা যাচাই হওয়ার আগেই তারা হইচই শুরু করেছে। প্রশাসন নিশ্চয়ই ঘটনার তদন্ত করবে এবং সেই তদন্ততেই প্রমাণ হবে বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন সুজিত বাবু।

অন্যদিকে দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায় বলেন উদ্ধার হওয়া ভোটার কার্ড, নথি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Post Views: 625
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN