+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   Uncategorized   >>   এডিপিসির আওতাধীন বিভিন্ন থানা ও ফাঁড়ি এলাকার অফিসারদের বড়সড় রদবদল

Ad Image
Ad Image

এডিপিসির আওতাধীন বিভিন্ন থানা ও ফাঁড়ি এলাকার অফিসারদের বড়সড় রদবদল

admin January 27, 2026

আমার কথা, ২৭ জানুয়ারী

রাকেশ লাহা, আসানসোল-দুর্গাপুর:

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আওতাধীন বিভিন্ন থানা ও ফাঁড়ি এলাকায় অফিসারদের বড়সড় রদবদল দেখা গেল।
চলতি মাসের ২৭ তারিখ এডিপিসির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে আসানসোল ও দুর্গাপুর মহকুমার বেশ কিছু থানা ও ফাঁড়ি এলাকার ভারপ্রাপ্ত আধিকারিকদের পূর্বের ও পরের স্থান এবং পদোন্নতি ও পদাবনতির বিষয়টি উঠে আসে।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সব থানা এবং ফাঁড়ির অফিসারদের পরিবর্তন না হলেও, দুটি মহাকুমার বেশ কয়েকটি থানা, ফাঁড়ি ও এডিপিসির স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের রদবদলের বিষয়টি উল্লেখিত রয়েছে এই বিজ্ঞপ্তিতে।

যেমন, হিরাপুর থানার ওসি তন্ময় রায় কে পাঠানো হচ্ছে পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্বে। আবার পান্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মানব ঘোষ কে আইসি করে পাঠানো হলো আসানসোল সাউথ পিপিতে।
অন্যদিকে আবার, জামুড়িয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক লক্ষ্মীনারায়ণ দে কে ওসি করে পাঠানো হলো ফরিদপুর থানায়।
এছাড়াও, ওসি এনটিএস নাসরিন সুলতানা হলেন হিরাপুর থানার ওসি, ফরিদপুর পুলিশ স্টেশনের ওসি বিজয় দলপতি হলেন কোকো ভ্যান থানার ওসি, সাঁকতোরিয়ার আইসি শেখ রিয়াজউদ্দিন পেলেন ওসি এনটিএস এর দায়িত্ব।
পাশাপাশি, পাঞ্জাবি মোড়ের আইসি ওসির দায়িত্ব নিয়ে গেলেন আসানসোল নর্থ থানায়। অন্যদিকে এডিপিসির স্পেশাল ব্রাঞ্চের অফিসার মনোরঞ্জন মন্ডল পেলেন বুদবুদ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্ব।
এরই পাশাপাশি, আইসি নিয়ামতপুর অখিল মুখার্জিকে দেওয়া হলো অন্ডাল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্ব। কোকো ভ্যান থানার ওসি এমডি মইনুল হককে পাঞ্জাবি মোড়ের আইসি করা হয়েছে। আইসি কন্যাপুর পার্থ প্রতিম চক্রবর্তীকে পাঠানো হলো চুরুলিয়া ফাঁড়ির দায়িত্বে। অন্যদিকে বিধান নগর আউট পোস্টের আইসি মিহির কুমার দে কে পাঠানো হলো কেন্দা পুলিশ ফাঁড়ির আই সি করে।

এছাড়াও অন্ডাল থানার ওসি মেঘনাথ মন্ডলকে দেওয়া হল বরাকর পুলিশ ফাঁড়ির আইসির দায়িত্ব, চুরুলিয়া আউট পোস্টের আইসি সুশোভন ব্যানার্জি পেলেন বিধান নগর আউটপোস্টের আইসির দায়িত্ব।

এছাড়াও আরো বেশ কয়েকটি থানা ও ফাঁড়ির অফিসারদের পদোন্নতি ও পদাবনতি করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের আওতাধীন বিভিন্ন থানা ও ফাঁড়ি এলাকায় পাঠানো হয়েছে।

Post Views: 320
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN