+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বিধানসভা ভোটের আগে দুর্গাপুরে বিভিন্ন দল থেকে কংগ্রেসে যোগ দিতে চলেছেন অনেকেই, দাবি জেলা সভাপতির

Ad Image
Ad Image

বিধানসভা ভোটের আগে দুর্গাপুরে বিভিন্ন দল থেকে কংগ্রেসে যোগ দিতে চলেছেন অনেকেই, দাবি জেলা সভাপতির

admin December 11, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১১ডিসেম্বরঃ

দলের একটি গুরুত্বপূর্ন পদ দিয়েও তাঁকে কাজ করতে দেওয়া হয়নি মানুষের জন্য আর তাই তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন। পশ্চিম বর্ধমান জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারন সম্পাদিকা সোনা চট্টোপাধ্যায়ের হাতে দলীয় পতাকা তুলে দিলেন জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্তবর্তী। শুক্রবার দুর্গাপুরে কংগ্রেসের দলীয় কার্যালয় শহীদ শেলী ঘোষ স্মৃতি ভবনে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন সোনা চট্টোপাধ্যায়। সাথে যোগ দিলেন আরো কয়েকজন তৃনমূল মহিলা কর্মী সমর্থক।

জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারন সম্পাদিকা সোনা চট্টোপাধ্যায় জানান, দলে থেকেও তিনি মানুষের জন্য কাজ করতে পারছিলেন না। তিনি একজন কংগ্রেস ঘরানার মেয়ে। তাঁর পরিবার বরাবর কংগ্রেসকে সমর্থন করে এসেছে। এদিন কংগ্রেস যোগ দিয়ে তাঁর এমনই উপলব্ধি হচ্ছে যেন ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে।

জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানান, দুর্গাপুরে শাসক দলের অনেকেই অসন্তুষ্ট তাই তাঁরা অনেকেই দেবেশবাবুর সাথে যোগাযোগ করছেন। সোনা চট্টোপাধ্যায়কে দিয়ে আজ থেকে শুরু হল। বিধানসভা ভোটের আগে অনেকেই তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিতে চলেছেন এমনটাই জানালেন কংগ্রেসের জেলা সভাপতি। সাধারন মানুষের স্বার্থে সারা ভারতে যদি কোনো দল কাজ করে থাকে তো সেটা হল একমাত্র জাতীয় কংগ্রেস। তাই আগামীদিনে অনেক রাজনৈতিক ব্যাক্তিত্ব জাতীয় কংগ্রেসের পতাকা তলে এসে সমবেত হবেন, এমনটাই দাবি করছেন দেবেশবাবু।

দেবেশবাবুর এই দাবির ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের নেতা উত্তম মুখোপাধ্যায় কটাক্ষ করে বলেন, সম্পূর্ণ ভিত্তিহীন দাবি। ওনারা দিবাস্বপ্ন দেখছেন। এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে ওনারা সাইনবোর্ড হয়ে যাবেন।

Post Views: 1,145
Ad Image
আজকের খবর
উখড়া রেলস্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক
পশ্চিম বর্ধমান February 8, 2026
‘স্বপ্নপূরণ’ স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান February 8, 2026
ভোটের আগে জনতার প্রত্যাশা জানতে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স, কটাক্ষ তৃণমূলের
পশ্চিম বর্ধমান February 8, 2026
শেখ ইসমাইলের দাপটে বিপন্ন নিকাশি নালা, প্রশাসনের দ্বারস্থ কলেজ কর্তৃপক্ষ
পশ্চিম বর্ধমান February 8, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN