+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে গেছে সার সার পণ্যবাহী গাড়ি, কিন্তু কেন?

Ad Image
Ad Image

দুর্গাপুরে জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে গেছে সার সার পণ্যবাহী গাড়ি, কিন্তু কেন?

admin July 6, 2025

আমার কথা, দুর্গাপুর, ৬ জুলাইঃ

দুটি উৎসব আর সেই জোড়া উৎসবের মাসুল গুনতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালকদের। ১৯ নং জাতীয় সড়কের উপর সাড় বেঁধে দাঁড়িয়ে পড়েছে পণ্যবাহী সমস্ত ভারী যানবাহন। জুটছে না খাবার। চরম ভোগান্তি।

শনিবার গেছে উল্টোরথ আর আজ রবিবার হল মহরম। দুটি বড় উৎসবকে কেন্দ্র করে কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে বড় বড় অনুষ্ঠান। তাই কলকাতায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কলকাতায় যাতে পণ্যবাহী ট্রাক, লরি বা ডাম্পার ঢুকতে না পারে।এই নিষেধাজ্ঞা পালন করতে ১৯ নং জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে লেগে পড়েছে ট্রাফিক পুলিশ। এদিকে দুর্গাপুরে জাতীয় সড়কের ওপর চোখ রাখলে যতদুর চোখা যায় দেখা যাচ্ছে শুধু সার সার ট্রাক, লরি, ডাম্পার, ট্রেলার। শনিবার রাত থেকেই কলকাতা অভিমুখে গাড়িগুলিকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। শুধুমাত্র বাস ও ছোট গাড়িগুলিকে সার্ভিস রোড ধরে যাতায়াত করছে। এমনকি দুর্গাপুরের মানুষজনদের দুর্দশার শেষ নেই। এক দিক থেকে অন্য দিকে যেতে গেলে ঘুরপথে যেতে হচ্ছে। ফলে যেমন সময় লাগছে বেশি তেমন হয়রানিরও শেষ নেই।

আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের এসিপি ট্রাফিক(৩) রাজকুমার মালাকার জানান, “কলকাতা ও হাওড়ায় অনুষ্ঠানের জন্য সাধারন মানুষের নিরাপত্তার কারনে পণ্যবাহী গাড়ি ঢোকায় নিষেধাজ্ঞা রয়েছে বলে আমরা এইসব গাড়িগুলি আটকাচ্ছি। তবে জরুরী পরিষেবার যেমন, মাছ, ফল, শাক-সব্জির গাড়িগুলির ছাড় আছে। সেগুলিকে আমরা ধীরে ধীরে পার করেদিচ্ছি। আর গাড়ির চালকদের জন্য আলাদা করে আমরা খাবারের ব্যবস্থা করিনি, তবে যেখানে দাঁড় করানো হচ্ছে সেখানে আশেপাশে অনেক হোটেল আছে। আমরা চালকদের জন্য জলের ব্যবস্থা করেছি। সোমবার পর্যন্ত্য এই নিষেধাজ্ঞা থাকবে”।

 

Post Views: 5,316
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN