+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বাঁশকোপায় বাম কংগ্রেসের বিক্ষোভের সুযোগে বিনা ট্যাক্সে টোলপ্লাজা পেরিয়ে গেল বহু গাড়ি

Ad Image
Ad Image

বাঁশকোপায় বাম কংগ্রেসের বিক্ষোভের সুযোগে বিনা ট্যাক্সে টোলপ্লাজা পেরিয়ে গেল বহু গাড়ি

admin January 11, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১১জানুয়ারীঃ

কেন্দ্রের নয়া কৃষি বিল প্রত্যাহারের দাবিতে দিল্লিতে যে কৃষক আন্দোলন চলছে তাকে সমর্থন করে, সাথে টোলপ্লাজায় ট্যাক্স নেওয়া বন্ধ করতে হবে এরকম মোট ২০টি বিষয়ের উপর দাবি জানিয়ে বাঁশকোপা টোলপ্লাজায় বিক্ষোভ দেখানো হয় বাম কংগ্রেসের যৌথ উদ্যোগে। এদিনের এই বিক্ষোভকে ঘিরে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে টোলপ্লাজায়। বলপূর্বক টোলের সমস্ত গেট খুলে দেন বাম কংগ্রেস কর্মীরা বলে অভিযোগ। আর সমস্ত গেট খুলে দেওয়ার দরুন টোল ট্যাক্স না দিয়েই রবিবার বহু গাড়ি যাতায়াত করে টোলপ্লাজা দিয়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কাঁকসা থানার বিশাল পুলিশবাহিনী। এরপরেই পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। যত সময় এগোতে থাকে আন্দোলন ততই বড় আকার নিতে শুরু করে। পরিস্থিতি আয়ত্বে আনতে নামাতে হয় কমব্যাট ফোর্স।

অন্যদিকে টোলপ্লাজার সমস্ত গেট দিয়ে ট্যাক্স না দিয়ে গাড়ি যাতায়াতের জন্য ব্যাপক আর্থিক ক্ষতি হয় ওই টোলপ্লাজার বলে জানান প্রজেক্ট ম্যানেজার রঞ্জন কুমার। তবে কত টাকার ক্ষতি হয়েছে তা তখনও পর্যন্ত্য জানা যায়নি।

এদিকে বিক্ষোভ শেষে বাম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, কেন্দ্র সরকার যদি অবিলম্বে তাদের নীতি বিরোধী আইনগুলি প্রত্যাহার না করে তবে তাঁরা লাগাতার আন্দোলনের পথে পা বাড়াবেন।

Post Views: 738
Ad Image
আজকের খবর
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
সম্মানজনক পুজো বোনাস সহ একাধিক দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির বিক্ষোভ
পশ্চিম বর্ধমান September 30, 2026
BREAKING! খনি অঞ্চলে সমাজসেবীর বাড়িতে ইডির তল্লাশি
পশ্চিম বর্ধমান September 30, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN