দুর্গাপুরে মেরুদন্ড জনিত সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত আলোচনা
আমার কথা, দুর্গাপুর, ১৫ ফেব্রুয়ারীঃ
মানবদেহের মেরুদন্ড একটি গুরুত্বপূর্ণ অংশ। মেরুদন্ড ডিস্ক, স্নায়ু এবং জটিল পেশী এবং তেত্রিশটা টি কশেরুকা ও লিগামেন্ট সমন্বয়ে গঠিত।
মেরুদন্ডের নানা ধরনের সমস্যা কোমরের ব্যথা সাইটিকা পেন, মেরুদন্ডের আঘাত জনিত কারণে শারীরিক সমস্যা এ নিয়ে এক প্রাণবন্ত আলোচনায় উপস্থিত ছিলেন বেঙ্গালুরুর মনিপাল হসপিটাল ওল্ড এয়ারপোর্ট রোড এর স্পাইন কেয়ার ইউনিট এর কনসালটেন্ট স্পাইন কেয়ার, ডাঃ বালামুরুগান টি।
স্বাস্থ্য সংক্রান্ত এই বিশেষ আলোচনা সভাটি মনিপাল হসপিটাল ওল্ড এয়ারপোর্ট রোডের এর পক্ষ থেকে সিটি সেন্টারের একোয়াপোলিস হাউসিং সোসাইটির কক্ষে আয়োজিত হয়। বিভিন্ন বয়সী পুরুষ ও মহিলা এই চিকিৎসা সংক্রান্ত এই অনুষ্ঠানে অংশ নেন ও ডাঃ বালা মুরুগান এর স্লাইড সহযোগে প্রাণবন্ত আলোচনা শোনার পর উপস্থিত দর্শকদের সঙ্গে চিকিৎসকের মেরুদন্ড সংক্রান্ত বিভিন্ন রোগ ও সমস্যা নিয়ে প্রশ্নোত্তর পর্ব বেশ জমে উঠেছিল।
মনিপাল হসপিটাল এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ঈশান চৌধুরী ও শ্রীনাথ কে মেনন।



