+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   রাজ্য সরকারের বিরুদ্ধে মাথা ন্যাড়া করে প্রতিবাদ বিজেপির তপশিলি জাতি ও উপজাতি সেলের সদস্যরা

Ad Image
Ad Image

রাজ্য সরকারের বিরুদ্ধে মাথা ন্যাড়া করে প্রতিবাদ বিজেপির তপশিলি জাতি ও উপজাতি সেলের সদস্যরা

admin February 2, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২ফেব্রুয়ারীঃ

মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়কে  প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে। প্রতিবাদে মঙ্গলবার মাথা ন্যাড়া করে প্রতিবাদ কর্মসূচীতে সামিল হলেন বিজেপির তপশিলি জাতি ও উপজাতি সেলের সদস্যরা।

সংগঠনের জেলা সভাপতি সুমন্ত মন্ডল অভিযোগ করেন, কেন্দ্রের পাঠানো টাকা দিচ্ছে না রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার, তাছাড়া তাদের শংসাপত্র থেকে শুরু করে আরো অনেক সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে দিনের পর দিন।

সোমবার দুর্গাপুর মহকুমা শাসকের দফতরের সামনে মাথা ন্যাড়া করে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিল বিজেপির তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের পশ্চিম বর্ধমান সেলের সদস্যরা।

পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি লক্ষণ ঘোড়ুইয়ের অভিযোগ,বাংলার এই সরকার সব শেষ করে দিয়েছে, বঞ্চিত করেছে এই সম্প্রদায়ের মানুষজনকে আর তাই আজ মাথা ন্যাড়া করে প্রতিবাদ কর্মসূচী করছে সংগঠনের কর্মী সমর্থকরা। সোমবার দূর্গাপুর মহকুমা শাসকের দফতরের সামনে বিজেপির তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের প্রায় দুশো কর্মী মাথা ন্যাড়া করে দিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।দুর্গাপুর  মহকুমা শাসকের দফতরের সামনে এই বিক্ষোভ কর্মসূচীর পর দাবী সম্বলিত স্বারকলিপি তুলে দেওয়া হয় মহকুমা শাসকের কাছে।

Post Views: 903
Ad Image
আজকের খবর
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
সম্মানজনক পুজো বোনাস সহ একাধিক দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির বিক্ষোভ
পশ্চিম বর্ধমান September 30, 2026
BREAKING! খনি অঞ্চলে সমাজসেবীর বাড়িতে ইডির তল্লাশি
পশ্চিম বর্ধমান September 30, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN