+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   লন্ড্রির কাজের আড়ালে জঙ্গি কার্যকলাপ? এবার গ্রেফতার হাবিবুল্লার তৃতীয় সঙ্গী

Ad Image
Ad Image

লন্ড্রির কাজের আড়ালে জঙ্গি কার্যকলাপ? এবার গ্রেফতার হাবিবুল্লার তৃতীয় সঙ্গী

admin June 29, 2024

আমার কথা, দুর্গাপুর, ২৯ জুনঃ

গত শনিবার ২১শে জুন পশ্চিম বর্ধমানের কাঁকসার মীরেপাড়া থেকে গ্রেপ্তার হয় বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে এক যুবক। ‘আনসার আল ইসলামের’ ‘শাহাদাত’ এর শীর্ষ নেতা মদম্মদ হাবিবুল্লাহ। গত রবিবার ২২শে জুন তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে ১৪দিনের পুলিশ হেফাজতে নিয়ে জেরা করে থেকে আরও একজনের নাম জানতে পারে এস টি এফ।নবদ্বীপের মায়াপুরের বাসিন্দা শেখ হারেজ কে গত ২৫শে জুন হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয়। তাকেও দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে মহকুমা আদালতের বিচারক তাকে ১৪দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।এবার হারেজ ও হাবিবুল্লাহ কে জেরা করে তৃতীয় জনের নাম জানতে পারে তদন্তকারী দল। সেইমত চেন্নাই থেকে শেখ আনোয়ার নামের আরও একজনকে গ্রেফতার করে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে তদন্তকারী দল। তাকেও মহকুমা আদালতে পেশ করা হলে মহকুমা আদালতের বিচারক তাকেই ১৪দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।এদিন বিকালে শেখ আনোয়ার কে কাঁকসা থানায় আনার পর সেখান থেকে ফের তাকে নিয়ে কোলকাতার উদ্যেশ্যে রওনা দেয় এস টি এফ।

কে এই শেখ আনোয়ার? জানা গিয়েছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কুলসোনা এলাকার বাসিন্দা আনোয়ার।তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে সে। তিন বোন আর বাবা-মা আছে বাড়িতে। চেন্নাইয়ে লন্ড্রির কাজ করে অর্থ উপার্জন করে বাড়িতে পাঠাতো বলেও পরিবারকে আর এলাকাবাসীদের জানাতো। এসটিএফ সূত্রে খবর, আল কায়দার মতাদর্শে বিশ্বাসী আনসার আল ইসলাম নামের জঙ্গি সংগঠনকে ২০১৭ সালে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ সরকার। তারপর ওই জঙ্গী সংগঠনের সদস্যরা শাহাদাত নামের একটি গ্রুপ তৈরি করে সদস্য সংগ্রহ শুরু করে। বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানদের উপর অত্যাচারের ভুয়ো ভিডিও সংগ্রহ করে ধর্মীয় অপ ব্যাখ্যার মাধ্যমে দেশের আইন ও বিচার ব্যবস্থার ওপর নেতিবাচক মনোভাব তৈরি করে করা হতো সদস্য সংগ্রহ। এই জঙ্গি সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল কাঁকসার মহম্মদ হাবিবুল্লাহ। প্রথমে সে গ্রেফতার হয়। তাঁকে জেরা করেই প্রথমে হাওড়া স্টেশন থেকে শেখ হারেজ এবং চেন্নাই থেকে শেখ আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। ২০২০ সালে পূর্ব বর্ধমানের কাটোয়ার এক যুবকের সাথে ধর্মীয় জলসায় আলাপ হয় আনোয়ারের। তারপর ‘উম্মান নাসিহার’ নামের একটি অনলাইন ব্লগে কাজ করার কথা জানায় সে। তারপর সেই ব্লগ থেকে নানান ধর্মীয় উস্কানি মূলক এবং নানা দেশবিরোধী খবর ছড়িয়ে দিত। চেন্নাইয়ে বসে এই কাজই চালাত সে। শুক্রবার দেশদ্রোহীতার মামলায় গ্রেপ্তার করা হয় আনোয়ারকে। তারপরে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।কাঁকসা থানার পুলিশ ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। তারপরেই এসটিএফের কর্তারা শেখ আনোয়ারকে নিজেদের হেজাজতে নিয়ে কলকাতার উদ্যেশ্যে রওনা দেয়।

Post Views: 898
Ad Image
আজকের খবর
২০২৬ নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স কর্মসূচি
পশ্চিম বর্ধমান February 9, 2026
উখড়া রেলস্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক
পশ্চিম বর্ধমান February 8, 2026
‘স্বপ্নপূরণ’ স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান February 8, 2026
ভোটের আগে জনতার প্রত্যাশা জানতে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স, কটাক্ষ তৃণমূলের
পশ্চিম বর্ধমান February 8, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN