+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পান্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে মন্ত্রীর অনুষ্ঠানে অনুপস্থিত বিধায়ক, আমন্ত্রণপত্রে নাম নেই জিতেন্দ্র তিওয়ারীর

Ad Image
Ad Image

পান্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে মন্ত্রীর অনুষ্ঠানে অনুপস্থিত বিধায়ক, আমন্ত্রণপত্রে নাম নেই জিতেন্দ্র তিওয়ারীর

admin January 2, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২জানুয়ারীঃ

বিজেপি বহিরাগত, বাংলার সংস্কৃতি জানেনা, এদের রুখতে বাংলার মহিলারাই যথেষ্ট, দলের কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপিকে এভাবেই কটাক্ষ করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার দুপুরে ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়া গেস্ট হাউসে আয়োজিত হয় একটি সভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা মহিলা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও ছিলেন দলের পাণ্ডবেশ্বর ব্লকের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা নেতা হরেরাম সিং, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মিনতি হাজরা, লক্ষ্মী ঘোষ, যুব তৃণমূল জেলা সভাপতি রুপেশ যাদব সহ অন্যরা। নজিরবিহীনভাবে অনুপস্থিত ছিলেন দলের স্থানীয় বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।

বক্তৃতায় কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্য বিজেপি দলের বিরুদ্ধে সমালোচনায় সরব হন চন্দ্রিমা দেবী। বলেন বিজেপি নিজেদের দেশভক্ত বলে দাবি করে অথচ দেশের অন্নদাতা কৃষকদের পেটে লাথি মারতে সরকার নয়া কৃষিবিল এনেছে। কর্পোরেট সংস্থাগুলির মুনাফার স্বার্থেই বিজেপি সরকার এই বিল এনেছে। কৃষকদের আন্দোলনের পাশে তৃণমূল রয়েছে এই বার্তা দেওয়ার পাশাপাশি অবিলম্বে কৃষি বিল বাতিল করার দাবি জানান তিনি। বলেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতারা হুঁশিয়ারি দিচ্ছে তারা নাকি এবার বাংলা দখল করবে। বাংলা দখল এত সহজ নয় মমতা ব্যানার্জি সরকার বাংলায় রয়েছে আগামী দিনেও থাকবে। বিজেপি বাংলার সংস্কৃতির কিছু জানে না। এরা বহিরাগত দল। বাংলার মাটিতে এদের কোন জায়গা নেই। বিজেপিকে আটকাতে বাংলার মহিলারাই যথেষ্ট বলে জানান চন্দ্রিমা দেবী।

এদিনের অনুষ্ঠানে নজিরবিহীনভাবে অনুপস্থিত ছিলেন এলাকার দলের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। আমন্ত্রণপত্রে তার নাম না থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়। এ প্রসঙ্গে চন্দ্রিমা দেবী বলেন আমন্ত্রণপত্রে কার নাম আছে কার নাম নেই সেটা বড় কথা নয। দলের অনুষ্ঠানে সবাই স্বাগতম।

Post Views: 1,324
Ad Image
আজকের খবর
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
সম্মানজনক পুজো বোনাস সহ একাধিক দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির বিক্ষোভ
পশ্চিম বর্ধমান September 30, 2026
BREAKING! খনি অঞ্চলে সমাজসেবীর বাড়িতে ইডির তল্লাশি
পশ্চিম বর্ধমান September 30, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN