+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ছেলের সাথে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরালের ভয় দেখিয়ে অত্যাচার বৌমাকে, আটক শাশুড়ি

Ad Image
Ad Image

ছেলের সাথে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরালের ভয় দেখিয়ে অত্যাচার বৌমাকে, আটক শাশুড়ি

admin July 19, 2025

আমার কথা, দুর্গাপুর, ১৯ জুলাইঃ

ছেলেকে সাথে নিয়ে বৌমাকে মাসের পর মাস ঘরে আটকে রেখে শারীরিক ও মানসিক অত্যাচার করার অভিযোগ উঠল এক শাশুড়ির বিরুদ্ধে। স্থানীয়রা শাশুড়িকে ঘিরে ক্ষোভ দেখাতে থাকে। পরে পুলিশ এসে আটক করে নিয়ে যায় অভিযুক্তকে। ঘটনাটি দুর্গাপুরের কোকওভেন থানার নডিহার।

বহরমপুরের বাসিন্দা নন্দিতা হাজরার সাথে ৯ মাস আগে বিয়ে হয় নডিহার বাসিন্দা বীনা দত্তের ছেলে বিস্বনাথ দত্তের সাথে। নন্দিতাদেবীর অভিযোগ বিয়ের পর থেকেই তাঁর শাশুড়ি ও স্বামী তাঁর ওপর শারীরিক অত্যাচার করতো। ঘরে আটকে রেখে দেওয়া হতো। এমনকি তাঁকে এও হুমকি দেওয়া হতো যে, বিষয়টি কাউকে জানালে ছেলের সাথে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে। নন্দিতাদেবীর অভিযোগ, তাঁর স্বামীর বারোটা বিয়ে। বীনা দত্ত এলাকায় তৃণমূল নেত্রী বলে পরিচিত।

শনিবার সকালে নন্দিতাদেবীর শাশুড়ি বীনা দত্ত যখন বাজারে যান তখন তাঁর বৌমা বাড়ির পাঁচিল টপকে বাইরে বেরিয়ে প্রতিবেশীদের সব জানান। এরই মাঝে বাজার করে ফেরার পথে শ্যামপুর বাজারে টোটোর পথ আটকে বীনাদেবীকে ঘিরে ধরে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কোকওভেন থানার পুলিশ। প্রথমে পুলিশকে বাধা দেন স্থানীয়রা। পরে পুলিশ বীনাদেবী উদ্ধার করে গাড়িতে তুললে সেখান থেকে নামিয়ে নেওয়া চেষ্টা চালান উত্তেজিত স্থানীয় বাসিন্দারা। সামাল দিতে আরো পুলিশ আনতে হয় এলাকায়। তারপর ওই নেত্রীকে উদ্ধার করা সম্ভব হয়। এদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বীনা  দত্ত।

Post Views: 1,828
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN