+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   জন্মের সাথে সাথেই মাতৃহারা, বাবা আত্মঘাতী, নার্সদের কাছেই বেড়ে উঠছে ‘কথা’

Ad Image
Ad Image

জন্মের সাথে সাথেই মাতৃহারা, বাবা আত্মঘাতী, নার্সদের কাছেই বেড়ে উঠছে ‘কথা’

admin June 8, 2024

আমার কথা, কালনা, ৮ জুনঃ

জন্ম নিয়েই বাবা-মাকে হারিয়ে কালনা হাসপাতালেই বেড়ে উঠছে এক মাসের শিশু কন্যা ‘কথা’, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে,অন্তরা বিশ্বাস নামে গর্ভবতী এক মা ২৬শে এপ্রিল কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কন্যা সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার কয়েক ঘন্টা পরে মা অন্তরা বিশ্বাস মারা যান, শিশুটির মায়ের মৃত্যুর সংবাদ শুনে শিশুটির বাবাও আত্মহত্যার পথ বেছে নেয়। শিশুটি ভূমিষ্ঠ হবার পর অসুস্থ হয়ে পড়ে। কালনা হাসপাতালের ডাক্তার এবং এস এন সি ইউ ইউনিটের নার্স স্বাস্থ্য কর্মীদের সেবায় শিশুটি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে, শিশু কন্যা সন্তানটির বয়স এখন একমাস হতে চলল। এসএমসিইউ ইউনিটের নার্স, স্বাস্থ্যকর্মী ডাক্তাররা এখন শিশুটির মা, মাতৃস্নেহে অতি যত্নে এক মাসের কন্যা সন্তানটিকে দেখভাল করছেন। নাসরা ভালোবেসে কন্যা সন্তানটির নাম দিয়েছে কথা, কথা এখন এস এম সি ইউ ইউনিটের প্রতিটা স্টাফ, ডাক্তার এবং নার্সের চোখের মণি হয়ে উঠেছে। তবে নার্সদের মন এখন ভারাক্রান্ত কারণ বেশিদিন কথাকে তাদের কাছে রাখতে পারবেন না।কালনা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশু কন্যাটির রাখার জন্য একটি সেভ হোমের চেষ্টা করা হয়েছে। আর কিছুদিনের মধ্যেই চাইল্ড প্রটেকশন কমিটির সঙ্গে যোগাযোগ করা হবে যাতে শিশুটির ভবিষ্যৎ সুন্দর হয়।

Post Views: 596
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN