+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   বিধায়কের দেহরক্ষীর রহস্যজনক মৃত্যু, খুন হয়েছে আশঙ্কা পরিবারের

Ad Image
Ad Image

বিধায়কের দেহরক্ষীর রহস্যজনক মৃত্যু, খুন হয়েছে আশঙ্কা পরিবারের

admin February 3, 2024

আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ৩ ফেব্রুয়ারী:

 

কলকাতার এম এল এ হস্টেল থেকে তৃণমূল বিধায়কের দেহরক্ষীর মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার সিমলাপাল এলাকায়। মৃতের নাম জয়দেব গড়াই (৩৪)। বাড়ি সিমলাপাল থানা এলাকার মাচাতোড়া অঞ্চলের বাঁশি গ্রামে। সূত্রের খবর, শনিবার সাত সকালেই পুরুলিয়ার বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীবলোচন সরেনের নিরাপত্তা রক্ষী জয়দেব গরাইয়ের মৃতদেহ কলকাতার এম এল এ হেস্টেলের ৪১৯ নং ব্যালকনির নিচে মাটিতে উবুর হয়ে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় থানার পুলিশ। পাশাপাশি আছেন ফরেনসিক টিমের বিশেষজ্ঞরা। পরে পুলিশের তরফে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিন দুপুরে মৃত নিরাপত্তারক্ষী জয়দেব গড়াইয়ের সিমলাপালের বাঁশি গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেল পুরো গ্রাম জুড়ে শোকের আবহাওয়া। আর কয়েকদিন পরেই তার ছুটি পেয়ে বাড়িতে আসার কথা ছিল তার আগেই সব শেষ। বিষয়টি মেনে নিতে পারছেন না পরিবারের লোকজন থেকে শুরু করে বন্ধু-বান্ধব ও এলাকার মানুষজন।
মৃত ওই নিরাপত্তারক্ষীর পরিবার সূত্রে খবর, ২০১২ সালে রাজ্য পুলিশে যোগদান করেন জয়দেব গড়াই। গত কয়েক বছর ধরে তিনি বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীব লোচন সরেনের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিলেন। বাড়িতে মা, স্ত্রী, আট বছরের এক ছেলে সহ কাকা-কাকিমারা রয়েছেন। এমএলএ হোস্টেল একটি হাই সিকিউরিটি জোন। সেখানে কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন তুলছেন মৃত জয়দেব গড়াইয়ের পরিবারের লোকজন।তার কাকিমা রিনা গড়াই খুড়তুতো বোন ঋতু গরাই বলেন, আমাদের জানানো হয়েছে দাদা পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়ে মারা গেছে। এই কথা আমরা বিশ্বাস করিনা, ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত করা হোক বলে তিনি জানান।

Post Views: 819
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN