+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে অঙ্গনওয়ারি কেন্দ্রে দুষ্কৃতি তান্ডবকে ঘিরে রহস্য, তদন্তে পুলিশ

Ad Image
Ad Image

দুর্গাপুরে অঙ্গনওয়ারি কেন্দ্রে দুষ্কৃতি তান্ডবকে ঘিরে রহস্য, তদন্তে পুলিশ

admin November 17, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৭নভেম্বরঃ

দুর্গাপুরের কমলপুরের ঘোষপাড়ায় একটি অঙ্গনওয়ারি কেন্দ্রে দুষ্কৃতি তান্ডবের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। আপাত দৃষ্টিতে কিছু খোয়া না যাওয়ায় এই দুষ্কৃতি হানার ঘটনায় বেশ ধন্ধে পড়েছেন কেন্দ্রের সকলে। তবে তদন্ত করে দেখছে পুলিশ।

মঙ্গলবার সকালে ওই অঙ্গনওয়ারি কেন্দ্রের এক সহায়িকা চাল ডাল প্যাকিংয়ের কাজ করতে এসে দেখতে পান স্কুলের দরজার তালা ভাঙ্গা। ভেতরে সমস্ত নথিপত্র তছনচ হয়ে পড়ে রয়েছে। এরপর দেখা যায় রান্নাঘরের দরজা ভাঙ্গা। খবর নিমেষে ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সাথে সাথে খবর দেওয়া হয় থানায়। দুর্গাপুর থানার পুলিশ গিয়ে পুরো জায়গা খতিয়ে দেখে। তবে সেভাবে কিছু চুরি না যাওয়ায় কি কারনে এই দুষ্কৃতি হানা তা নিয়ে পুলিশও ধন্দে পড়ে যায়।

প্রসঙ্গতঃ কয়েক মাস আগে এই অঙ্গনওয়ারি কেন্দ্র থেকে চাল পাচারের অভিযোগ উঠেছিল কেন্দ্রটির শিক্ষিকা ও সহায়িকাদের বিরুদ্ধে আর তা নিয়ে এলাকাবাসীদের প্রবল বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল। সেবারেও পুলিশের হস্তক্ষেপে বিষয়টি মিটে যায়। এরপর ফের এই ঘটনা। তবে এলাকাবাসীদের অভিযোগ, ইদানিং ওই এলাকায় বহিরাগতদের বেশ দাপট বেড়েছে। পুলিসকে বিষয়টি দেখার জন্যও অনুরোধ করেছেন এলাকাবাসীরা। এখন মঙ্গলবারের এই ঘটনা কি আদৌ দুষ্কৃতি তান্ডব নাকি এর ভেতরে অন্য কোনো ঘটনা লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Post Views: 1,260
Ad Image
আজকের খবর
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
সম্মানজনক পুজো বোনাস সহ একাধিক দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির বিক্ষোভ
পশ্চিম বর্ধমান September 30, 2026
BREAKING! খনি অঞ্চলে সমাজসেবীর বাড়িতে ইডির তল্লাশি
পশ্চিম বর্ধমান September 30, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN