+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   স্বাস্থ্যকেন্দ্রের নার্সকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার রোগী

Ad Image
Ad Image

স্বাস্থ্যকেন্দ্রের নার্সকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার রোগী

admin June 9, 2022

আমার কথা, বাঁকুড়া(ছাতনা), ৯জুনঃ

একজন নার্সকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানা এলাকায় শালচূড়া গ্রামের। ধৃত যুবকের নাম শ্যামল রায়(২৮)। ধৃতকে আজ অর্থাৎ বৃহস্পতিবার বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ।

জানা গিয়েছে বুধবার দুপুরে শালচূড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে যান অভিযুক্ত শ্যামল রায়। সেই সময় কর্তব্যরত চিকিৎসক ও নার্স জানান সেদিনের মতো রোগী দেখার সময় পার হয়ে গেছে, পরের দিন আসতে। অভিযোগ অভিযুক্ত শ্যামল তা মানতে রাজি হননি ও এই নিয়ে দুপক্ষের মধ্যে তর্কাতর্তি শুরু হয়। এরই মাঝে অভিযুক্ত যুবক কর্তব্যরত নার্সকে জড়িয়ে ধরার চেষ্টা করে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে পুলিশের খবর দেন স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা। খবর পেয়ে অভিযুক্ত শ্যামল রায়কে গ্রেফতার করে ছাতনা থানা পুলিশ।

যদিও অভিযুক্ত শ্যামল রায়ের বাবার দাবি তার ছেলেকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে। তার ছেলে মানসিক ভাবে অসুস্থ। তার জেরে কোনও অনিচ্ছাকৃত ব্যবহার করে থাকতে পারে কিন্তু শ্লীলতাহানির মতো ঘটনা ঘটাতে পারে না।

Post Views: 878
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN