জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ২ ভিন জেলার ব্যাক্তি, আশঙ্কাজনক ১
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ২৭ ডিসেম্বর :
ট্রাকের পিছনে ধাক্কা মারলো চারচাকা। মুহূর্তের মধ্যে বদলে গেল পরিস্থিতি। দুমড়ে মুছরে গেল গাড়িটি।প্রাণ গেল দুজনের। গাড়িটিতে চালক সহ জিন্দালের ২জন জেনারেল ম্যানেজার ছিলেন বলে জানা গেছে। একজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় মহকুমা হাসপাতালে। মৃত জিন্দালের জেনারেল ম্যানেজারের নাম গৌতম জানা (৫০) চালকের নাম পরিচয় জানা যায়নি। তবে আশঙ্কাজনক আরেক জেনারেল ম্যানেজারের নাম সন্দীপ চক্রবর্তী। তিনিও নদীয়ার কল্যাণীর বাসিন্দা।ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার নদীয়ার কল্যানী থেকে একটি চার চাকার গাড়িতে করে মুচিপাড়ার একটি বেসরকারি হোটেলে মিটিংয়ে যাচ্ছিল। গাড়িতে তিনজন ছিল। বাঁশকোপা টোল প্লাজার সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। সামনে দুমড়ে দুমড়ে মুছে যায়। সামনে থাকা দুজনের মৃত্যু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে দেহ বের করার কাজ। আশঙ্কাজনক ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ওই বেসরকারি সংস্থার একজন কর্মী অরিন্দম মন্ডল বলেন,”জিন্দালের মাইথন কোম্পানির দুজন জেনারেল ম্যানেজার ছিলেন। তাদের মিটিং ছিল মুচিপাড়ায়। সেখানেই আসছিলেন। আমি খবর পেলাম দুর্ঘটনার কবলে পড়েছে। তারপরেই এসে দেখি এই মর্মান্তিক ঘটনা।”



