+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   “আগামী এক বছরে দুর্গাপুরের উন্নতি দেখবে মানুষ”, প্রতিশ্রুতি বিজেপির রাজ্য সভাপতির

Ad Image
Ad Image

“আগামী এক বছরে দুর্গাপুরের উন্নতি দেখবে মানুষ”, প্রতিশ্রুতি বিজেপির রাজ্য সভাপতির

admin July 17, 2025

আমার কথা, দুর্গাপুর, ১৭ জুলাইঃ

কেন্দ্র রাজ্যর সাথে বঞ্চনা করছে, আটকে রেখেছে একশ দিনের কাজের টাকা। এই অভিযোগ করে আসছে রাজ্য সরকার। এদিকে এই অভিযোগ উড়িয়ে দিয়ে কেন্দ্রের থেকে বারে বারেই বলা হয়েছে হিসেব দিতে। আজ সেই কথাই আবার বললেন বিজেপির নব্য রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য।

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া র‍য়েছে ২কোটি ১ লক্ষ টাকা। বৃহস্পতিবার দুর্গাপুরে একটি সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সেখানে সাংসদের এই অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, “টাকা নাও হিসেব দাও”।

আগামীকাল অর্থাৎ শুক্রবার দুর্গাপুরে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন সহ জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার প্রস্তুতি তুঙ্গে। প্রধানমন্ত্রী শিল্পনগরীতে পা রাখার আগে জমি তৈরি করতে তৎপর হলেন বিজেপি নেতৃত্ব। রাজ্য সভাপতি এদিন তার বক্তব্যে শিল্পকে গুরুত্ব দেন। বলেন “যে কোনো রাজ্যে কৃষি ভিত, শিল্প ভবিষ্যত। তাই রাজ্যের উন্নয়ণের জন্য চাই শিল্প”। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আশায় বুক বাঁধছেন শহরবাসী। তাহলে কি দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়া এমএএমসি কারখানা, বিওজিএল কারখানা কি পুনরায় খুলতে পারে প্রধানমন্ত্রীর হাত ধরে? রাজ্য সবাপতি জানান, “কেন্দ্রীয় সরকার বিনিয়োগ বাড়াচ্ছে। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে যে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে তা আবার খোলা হবে। আগামী এক বছরের মধ্যে দুর্গাপুরের উন্নতি দেখতে পাবে মানুষ”।

এখন দেখার বিষয়, রাজ্য সভাপতির দুর্গাপুরের শিল্প নিয়ে যে ভবিষ্যতবাণী করলেন তা কতটা ফলপ্রসু হয় প্রধানমন্ত্রীর আগমনের ফলে।

Post Views: 242
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN