হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন মহিলাকে পরিবারের কাছে ফেরালো পুলিশ
আমার কথা, কাঁকসা, ৭ অক্টোবরঃ
মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিল কাঁকসা থানার পুলিশ। গত দুদিন আগে কাঁকসায় ওই মহিলাকে সন্দেহজনকভাবে এলাকায় ঘুরে বেড়াতে দেখে
এলাকাবাসীর সন্দেহ হলে তারা কাঁকসা থানার পুলিশকে খবর দিলে। কাঁকসা থানার পুলিশ মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসার পর তাকে কাঁকসা থানায় রাখা হয়। এরপর আশেপাশের বিভিন্ন থানার সাথে যোগাযোগ করে ওই মহিলার বাড়ির সন্ধান চালানো হয়। মানসিক ভারসাম্যহীন ওই মহিলার কাছে থাকা ব্যাগ ঘেঁটে বহু চেষ্টার পর পুলিশ তার ঠিকানা জানতে পারে। এরপরেই বেহালার পর্নশ্রী থানাকে ওই মহিলাকে উদ্ধার করার বিষয়ে খবর দেওয়া হলে। তারা ওই মহিলার পরিবারের সাথে যোগাযোগ করে পর্ণশ্রী এয়ারপোর্ট এলাকায় তার পরিবারের সদস্যদের খবর দিলে। মঙ্গলবার সকালে হাজির হয় পরিবারের সদস্যরা। এরপর কাঁকসা থানার পুলিশ উদ্ধার হওয়া ওই মহিলাকে তার পরিবারের হাতে তুলে দেয়।



