কাঁকসায় বহুতলের অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে পুলিশের পদক্ষেপ
আমার কথা, সনাতন গরাই, কাঁকসা, ১২ ডিসেম্বর:
বহুতল আবাসনে অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখতে অভিযান।শুক্রবার সন্ধ্যায় কাঁকসার মলানদিঘী ফাঁড়ি এলাকার বেশ কয়েকটি হোটেলে চলে অভিযান। নেতৃত্বে ছিলেন কাঁকসার ভারপ্রাপ্ত এসিপি রাজকুমার মালাকার ও মলানদিঘী ফাঁড়ির ইনচার্জ রাজেশ ভট্টাচার্য।মাঝেমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বহুতল আবাসনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মৃত্যুর কবলেও করতে হয় আবাসিকদের। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল বাহিনীকে। অভিযোগ ওঠে অগ্নি নির্বাপক ব্যবস্থা ঠিক না থাকার। মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপক যন্ত্র রাখার। শীতকালের মরশুমে অগ্নিসংযোগ এর ঘটনা বেশি ঘটে। বড় বড় আবাসনগুলিতে অভিযান চালায় পুলিশের কর্তারা।



