+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   রাজ্য সরকারকে জবাব দিতে “দুয়ারে সরকার” এর পাল্টা কংগ্রেসের “বাজারে বাজারে” কর্মসূচীতে মিছিল

Ad Image
Ad Image

রাজ্য সরকারকে জবাব দিতে “দুয়ারে সরকার” এর পাল্টা কংগ্রেসের “বাজারে বাজারে” কর্মসূচীতে মিছিল

admin December 13, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৩ডিসেম্বরঃ

সামনেই ২০২১ এর বিধানসভা নির্বাচন আর তার আগে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উর্ধমূখী মূল্যের কারনে নাভিশ্বাস উঠছে সাধারন মানুষের, অথচ সেদিকে নজর নেই রাজ্য সরকারের। তাঁরা মানুষকে বোকা বানাতে “দুয়ারে সরকার” কর্মসূচী নিয়েছে। আর রাজ্য সরকারের এই “দুয়ারে সরকার” কর্মসূচীর পাল্টা জবাব দিতে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দুর্গাপুরে “বাজারে বাজারে” কর্মসূচী নিয়ে একটি মিছিল বের হল রবিবার।

এদিন দুর্গাপুরের বিধাননগর মার্কেটের সামনে একটি মিছিল করা হল কংগ্রেসের পক্ষ থেকে। ইস্যু ছিল সেই একই দুয়ারে সরকারের পাল্টা বাজারে বাজারে কর্মসূচী।

জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, রাজ্য সরকার “দুয়ারে সরকার” এর মাধ্যমে সাধারন মানুষকে “খাদ্য সাথী”, “স্বাস্থ্যসাথী” প্রকল্পের কথা বলছেন। কিন্তু বাজারে যে হারে খাদ্যদ্রব্যের দাম বাড়ছে তাতে তো মানুষ না খেতে পেয়ে মারা যাবে। তখন এই সমস্ত প্রকল্প কোন কাজে লাগবে? কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে জিনিসপত্রের দামে লাগাম টানার দাবি জানানো হয় এদিনের মিছিল থেকে।

Post Views: 974
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN