বঙ্গভূষণ সম্মান পেলেন জেলার বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক নন্দলাল বাউড়ি
আমার কথা, ২২ ফেব্রুয়ারী
মুনমুন দত্ত, আসানসোল:
পশ্চিম বর্ধমানের বিশিষ্ট গবেষক ও লেখক নন্দলাল বাউরিকে এবার বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতায় এই সম্মান প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে স্মারক, বই পুরস্কার তুলে দেওয়া হয়।
৬৩ বছরের নন্দলাল বাউরি সালানপুর ব্লকের মনহরা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে নিম্নবর্গীয় জনগোষ্ঠী, বিশেষ করে বাউরি সম্প্রদায় নিয়ে গবেষণা করছেন। তাঁর উল্লেখযোগ্য বই:
– রাঢ়ের বাউরি চুয়াড় বিদ্রোহ
– বাউরি জনগোষ্ঠীর ইতিহাস (খণ্ড ১ ও ২)
সাতটি বই লিখেছেন, কবিতা-গল্প লেখেন এবং ‘সরাণ’ পত্রিকা সম্পাদনা করেন।রাজ্য সরকারের পঞ্চায়েত সচিব, ৩ বছর আগে অবসর নেন।
তিনি বলেন, “নিম্নবর্গের মানুষদের প্রতি সমাজের অমানবিক আচরণ নিয়ে ভেবেছি। এই প্রতিবাদই আমার কাজের মূল। এত বড় সম্মান পেয়ে খুব খুশি। গ্রামের এক বাউরি সন্তানকে এভাবে সম্মানিত করায় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাই।”
ভাই দেবাশীষ বাউরি বলেন, “এটা পুরো সালানপুর ও পশ্চিম বর্ধমানের সম্মান। আমরা গর্বিত!”
গ্রাম থেকে উঠে আসা এই গবেষণা-সাহিত্য সাধনা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অনুপ্রেরণা।



