রেলকর্মীকে পুলিশী হেনস্থার অভিযোগ, অবরোধ, বিক্ষোভ
আমার কথা, বুদবুদ, ৩০ মে:
বৈদ্যনাথ কুমার বিশ্বকর্মা নামের এক রেল কর্মীকে বুদবুদ থানার পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ওঠে।যার প্রতিবাদে রেল কর্মীরা শুক্রবার সকালে দীর্ঘক্ষণ রেল গেট অবরোধ করে বিক্ষোভ দেখায়।
ঘটনার প্রসঙ্গে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মানকর স্টেশনে ৯২ নম্বর রেল গেটে রেল লাইনের মেরামতির কাজ চলছিল।আচমকা বুদবুদ থানার পুলিশ পৌঁছে ঐ রেল কর্মীকে তুলে নিয়ে গিয়ে তাকে হেনস্থা করে বলে অভিযোগ। রাতে রেলকর্মী কে থানায় আটকে রাখে বুদবুদ থানার পুলিশ।
শুক্রবার সকালে ঐ রেল কর্মীর সহ কর্মীরা বৈদ্যনাথ কুমার বিশ্বকর্মাকে কেন থানায় নিয়ে আসা হয়েছে এই খবর জানতে গেলে পুলিশ তাদের সাথেও দুর্ব্যবহার করে বলে অভিযোগ। এর পরই মানকর স্টেশনের ৯২ নম্বর রেল গেট আটকে রেখে প্রতিবাদে সামিল হয় রেল কর্মীদের একাংশ।
এই ঘটনার জেরে রেলের উচ্চ পদস্থ কর্তাদের সাথে কথাবার্তা শুরু হয় পুলিশের। আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার আশ্বাস মেলার পর খোলা হয় রেল গেট।
রেলের ইনজিয়ারিং বিভাগের কর্মী বৈধনাথ কুমার বিশ্বকর্মা জানিয়েছেন, রাতে অন ডিউটি অবস্থায় রাত্রি ২ টা নাগাদ তাকে পুলিশ তুলে নিয়ে যায় মারতে মারতে,তার অপরাধ, সে জানে না রেলের ট্রাক মেন্টেনসের কাজ চলছিল সেই সময় রেল গেটের সামনে দারিয়ে গাড়ি গুলি কে অন্য গেট দিয়ে ডাইভারশন করাচ্ছিলেন তিনি । তখন বুদবুদ থানার পুলিশের একটি পেট্রোলিং ভ্যান এসে তাকে বলে সে তোলাবাজি করছে গাড়িগুলি থেকে।তার মোবাইল কেড়ে নেওয়া হয়। তাকে নিয়ে গিয়ে থানায় আটকে রাখে বুদবুদ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,পুরো ঘটনার তারাও আলাদা করে তদন্ত শুরু করেছে। রেলকর্মীদের অভিযোগ রাতে রেলের ট্রাক মেন্টেনেসের কাজ গভীর রাতেই করা হয়। তখন যদি আবার তাদের পুলিশি হেনস্তার মুখে পড়তে হয়। তার দায়িত কে নেবে। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই দাবি নিয়ে চলে স্লোগান ও বিক্ষোভ।যদিও দীর্ঘক্ষণ পর আলোচনার পরে রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা অস্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।



