বেপরোয়া গাড়ির ধাক্কা পর পর দুটি বাইকে, মৃত ২, আশঙ্কজনক আরো ১
আমার কথা, পানাগড়, ২ মার্চ:
কাঁকসার বিরুডিহায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর।ঘটনাটি ঘটেছে বুধবার সকাল দশটা নাগাদ কাঁকসার বিরুডিহায় ১৯ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুরগামী রাস্তায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা দু জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি একজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।মৃত দুই জন হলো গোপাল দে(৩৩)রাজকুমার ধীবর(৩১।গোপালের বাড়ি কাঁকসার হাট তলায় ও রাজকুমারের বাড়ি কাঁকসার প্রয়াগপুরে।দুইজন মিলে তামাক জাত দ্রব্যে সাপ্লাইয়ের কাজ করতেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ওই দুইজন একটি বাইকে করে বিরুডিহা থেকে রাজবাঁধের দিকে যাওয়ার সময় একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে তাদের ধাক্কা মাইলে ওই দুই বাইক আরোহী রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তেলের ট্যাংকারের পিছনে তলায় ঢুকে যায়। এর পর ওই ছোট গাড়িটি ফের ৫০ মিটার দূরে আরো একটি বাইকের পিছনে ধাক্কা মারে।পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের পিছনে ধাক্কা মারে।জানা গিয়েছে ছোট গাড়ির চালকের কিছু না হলেও দুটি বাইকের মোট ৩জন গুরুতর আহত হয়।ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ৩জনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক দুই জনকে মৃত বলে ঘোষণা করে।
দুর্ঘটনার জেরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়।দুই জনের দেহ উদ্ধার করে দেহ ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।অন্যদিকে আহত বাইক আরোহীকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হলে পুলিশ দুর্ঘটনাগ্রস্থ ছোট গাড়িটিকে ও দুটি বাইক কে অন্যত্র সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।যদিও বাস টির কোনো খোঁজ পাওয়া যায় নি।গাড়িটির সামনে পূর্ত দফতরের বোর্ড থাকলেও সেটি কার গাড়ি জানা যায় নি।ছোট গাড়ির চালককে আটক করেছে পুলিশ।



