আবারও রদবদল এডিপিসির থানা ও ফাঁড়িতে
আমার কথা, ১৩ ফেব্রুয়ারী
রাকেশ লাহা, আসানসোল:
গত মাসের ২৭ তারিখ এডিপিসি জুড়ে বড় ধরনের রদবদলের ছবি সামনে এসেছিল।।
তারপর আবারও দ্বিতীয় দফায় পরিবর্তন হয় অফিসারদের, যেখানে বিভিন্ন থানা ও ফাঁড়ি এলাকার অফিসারদের কারোর পদোন্নতি এবং কারোর পদাবনতি করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত
বিভিন্ন থানা, ফাঁড়ি ও স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছিল।
প্রথম এবং দ্বিতীয় দফার সেই রদবদলের কয়েক দিনের মাথায় আবারও চলতি মাসের ১৩ তারিখ অর্থাৎ শুক্রবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি হয় যেখানে দেখা যায় প্রথম ও দ্বিতীয় দফায় রদবদলের দায়িত্ব নিয়ে এডিপিসির বিভিন্ন থানা ও ফাঁড়ি এলাকায় আসা নতুন অফিসারদের আবারো পরিবর্তন করা হয়েছে। যেখানে দেখা যায়, কেন্দা পুলিশ ফাঁড়ির সদ্য দায়িত্বপ্রাপ্ত আইসি মিহির কুমার দে কে বদলি করে আইসি করে পাঠানো হলো নিয়ামতপুরে, অন্যদিকে আবার দেখা যায়, এন টি এস পুলিশ স্টেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শেখ রিয়াজউদ্দিনকে পাঠানো হলো অন্ডাল থানার ওসি করে, ওসি হিরাপুর সৌমেন বন্দ্যোপাধ্যায় কে পাঠানো হলো ওসি আসানসোল নর্থ থানায়, ওসি আসানসোল নর্থ এর কাট্টার সিংকে ওসি করেই পাঠানো হলো হিরাপুর পুলিশ স্টেশনে।
এছাড়াও দেখা যায়, কেন্দা পুলিশ ফাঁড়িতে নতুন আইসি হল মদন মোহন দত্ত, পাঞ্জাবি মোড়ের আইসি এমডি মাইনুল হক কে আইসি করে পাঠানো হয় বরাকর পুলিশ ফাঁড়িতে।
অন্যদিকে, মেঘনাথ মন্ডল পেল কন্যাপুর আইসির দায়িত্ব, বুদ্ধদেব গাইন পেল চুরুলিয়া আউট পোস্টের দায়িত্ব, পরিমল বিশ্বাস হল ওয়ারিয়ার আইসি, নাজমুল হুদা পেল পাঞ্জাবি মোড়ের আইসির দায়িত্ব , শিলাদিত্য ব্যানার্জি হল উখরা আউটপোস্টের আইসি, নাসরিন সুলতানা হলো নিমচার আইসি, এছাড়াও কল্যাণেশ্বরীর আইসির দায়িত্ব দেওয়া হল শিউলি মন্ডলকে, অভিজিৎ সিংহা রায় কে অন্ডাল থানা থেকে বদলি করে পাঠানো হলো এন টি এস থানায় ওসি করে,
উজ্জল কুমার সাহাকে পাঠানো হলো জাহাঙ্গীরী মহল্লার আইসি করে, পার্থ প্রতিম চক্রবর্তী বল্লভপুর আউট পোস্টের আইসির দায়িত্ব পেল, পাশাপাশি সুসীম সরকার কে উখড়া আউটপোস্ট থেকে বদলি করে ফরিদপুরের আইসি করে পাঠানো হলো, স্নেহন্বিতা মন্ডলকে আসানসোল মহিলা থানার এর ওসির পদ থেকে বদলি করে ডিসিপি সেন্ট্রাল অফিসে পাঠানো হয়েছে।



