+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   খোলামুখ খনিতে আপত্তি, বোরিং এর কাজ বন্ধ করলো বাসিন্দারা

Ad Image
Ad Image

খোলামুখ খনিতে আপত্তি, বোরিং এর কাজ বন্ধ করলো বাসিন্দারা

admin July 16, 2025

আমার কথা, অন্ডাল, ১৬ জুলাইঃ

বেশ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে ইসিএলের কাজোরা এরিয়ার পরিত্যক্ত জয়পুরিয়া কয়লা খনি। সম্প্রতি খনিটি নতুন করে চালু করার উদ্যোগ নিয়েছে সংস্থা। উৎপাদন সহ কোলিয়ারী পরিচালনার দায়িত্ব পেয়েছে একটি বেসরকারি সংস্থা। খোলামুখ খনি করে সেখান থেকে কয়লা উৎপাদন হবে বলে জানা যায়। নতুন খনি চালু তৈরির তৎপরতা শুরু হয়েছে। তবে খোলা মুখ খনি নিয়ে আপত্তি রয়েছে বাসিন্দাদের একাংশের। সংস্কার পক্ষ থেকে এলাকায় বোরিং এর কাজ শুরু করার জন্য মঙ্গলবার প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে আসে সমীক্ষক দল। বুধবার সকালে বোরিং এর কাজ শুরু হওয়া মাত্র সেখানে পৌছায় “গ্রাম বাঁচাও” কমিটির সদস্যরা। বোরিং করতে আপত্তি জানান তারা। আপত্তির কারণে এদিন কাজ বন্ধ হয়ে যায়। গ্রাম বাঁচাও কমিটির পক্ষে প্রেমদাস খাঁ, দেবাশীষ ঘোষালরা বলেন শুনেছি এখানে বেসরকারি সংস্থার উদ্যোগে খোলামুখ খনি করা হবে, এতে আমাদের আপত্তি রয়েছে। কারণ খোলা মুখখনি হলে দূষণ সহ একাধিক সমস্যা তৈরি হবে এলাকায়। খোলামুখ খনির পরিবর্তে ইনক্লাইন পদ্ধতিতে খনি করলে আপত্তি নেই বলে জানান তারা। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ইসিএলের কাজোরা এরিয়ার আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হবে বলে তারা জানান।

Post Views: 442
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN