+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ

Ad Image
Ad Image

ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ

admin February 24, 2026

আমার কথা, ২৪ ফেব্রুয়ারী

রাকেশ লাহা, জামুরিয়া:

দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন তার আগেই এলাকাবাসীর মুখ থেকে উঠে এলো ভোট বয়কটের হুঁশিয়ারি। দাবী একটাই
জল চাই, না হলে ভোট নাই। দীর্ঘক্ষণ পর প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠলেও নিজেদের দাবিতে অনড় এলাকাবাসী ।

মঙ্গলবার সকাল থেকে ১৪ নম্বর জাতীয় সড়ক যখন আপন ছন্দে চলছে ঠিক সেই সময়ই জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কেন্দা অঞ্চলের মানুষজন কেন্দা পুলিশ ফাঁড়ির ঢিল ছোড়া দূরত্বে কেন্দা মোড় অবরোধ করল পানীয় জলের দাবি নিয়ে।
দফায় দফায় উঠে এলো একটাই স্লোগান জল চাই না হলে নির্বাচনে ভোট নাই।
স্থানীয় বাসিন্দাদের এই অবরোধ দেখে তৎক্ষণাৎ ছুটে যায় জামুরিয়া থানার কেন্দ্রাফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী, পুলিশের সাথে চলে দীর্ঘক্ষণ বচসা পরে অবশ্য অবরোধ তুললেও নিজেদের দাবি থেকে এক চুলও লড়তে নারাজ স্থানীয় বাসিন্দারা।

বাসিন্দাদের দাবি, দীর্ঘ এক বছর হয়ে গেল এলাকায় জলকষ্ট। প্রশাসন জল সরবরাহে ব্যর্থ। তাই আমরা আজ গ্রামবাসী সকলে সমবেত হয়ে পথে নামলাম বাধ্য হয়ে। আমরা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একটাই দাবি রাখলাম প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানীয় জল সরবরাহ আমাদের করতে হবে না হলে আগামী নির্বাচনে আমরা ভোট বয়কট করব।

অন্যদিকে এই প্রসঙ্গে কেন্দা অঞ্চলের অঞ্চল সভাপতি বিজু বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যে জলকষ্টের সমস্যাটি স্বীকার করে নিয়ে জানান আমরা দ্রুততার সাথে বিষয়টি দেখছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এই জলকষ্টের সমস্যা মেটানোর চেষ্টা করব।

আশ্বাস মিললেও দ্রুত সমস্যার সমাধান না হলে বড় ধরনের আন্দোলনে হুঁশিয়ারি দেন স্থানীয় বাসিন্দারা।

Post Views: 175
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN