+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   বাঁকুড়ায় আদিবাসী তরণীকে যৌণ হেনস্থা, প্রতিবাদে পথ অবরোধ

Ad Image
Ad Image

বাঁকুড়ায় আদিবাসী তরণীকে যৌণ হেনস্থা, প্রতিবাদে পথ অবরোধ

admin August 13, 2023

আমার কথা, বাঁকুড়া, ১৩ আগস্ট:

আদিবাসী তরুনীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবীতে বাঁকুড়ার খাতড়া থানার সুপুরে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ল আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। সকাল থেকে চলা এই অবরোধের জেরে বাঁকুড়া খাতড়া রাস্তায় যান চলাচল স্তব্ধ। অভিযুক্ত গ্রেফতার না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আদিবাসী ওই সংগঠন ।

বাঁকুড়ার খাতড়া থানা এলাকার একটি গ্রামে আদিবাসী এক তরুনী গতকাল বিকেলে মাঠে গরু চরাতে যান। অভিযোগ সেই সময় এক যুবক আচমকাই সেখানে হাজির হয়ে ওই আদিবাসী তরুনীকে শারিরীক ভাবে হেনস্থা ও নির্যাতন করে। পরে ওই যুবকের হাত ছাড়িয়ে কোনোরকমে পালিয়ে যান ওই তরুনী। এই ঘটনায় এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। অবিলম্বে অভিযুক্ত যুবককে গ্রেফতারের দাবীতে আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল আজ সকাল থেকে পথে নামে। সুপুরের কাছে বাঁকুড়া খাতড়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে খাতড়া থানার পুলিশ অবরোধস্থলে পৌঁছালেও অবরোধকারীদের সরানো যায়নি। অবরোধকারীদের দাবী যতক্ষণ পর্যন্ত ওই অভিযুক্ত যুবক গ্রেফতার না হচ্ছে ততক্ষণ এই অবরোধ তাঁরা চালিয়ে যাবেন।

Post Views: 682
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN