+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বালি গাড়ি যাতায়াতে ভাঙ্গছে রাস্তা, উদাসিন প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ লাউদোহায়

Ad Image
Ad Image

বালি গাড়ি যাতায়াতে ভাঙ্গছে রাস্তা, উদাসিন প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ লাউদোহায়

admin April 23, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৩এপ্রিলঃ

বালি বোঝাই ভারী ভারী গাড়ি যাতায়াতের ফলে বেহাল অবস্থা নতুন রাস্তার। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ, আর তারই প্রতিবাদে বালি বোঝাই গাড়ি আটকে বিক্ষোভে সামিল হলেন ফরিদিপুর(লাউদোহা) থানার অন্তর্গত বনগ্রাম ও নতুনডাঙ্গা এলাকার বাসিন্দাদের একাংশ।

গ্রামবাসীরা জানান যে, বছর খানেক হল লাউদোহার নতুন্ডাঙ্গা এলাকায় প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ  ওই লম্বা রাস্তাটি জেলা পরিষদের উদ্যোগে বিয়াল্লিশ লক্ষ টাকা ব্যয়ে তৈরী হয়েছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে সেই রাস্তা ভেঙ্গে খানাখন্দে ভরে গেছে। পিচের নামগন্ধও নেই রাস্তাতে। কারন হিসেবে গ্রামবাসীরা জানান যে, অজয় নদের থেকে বালি তুলে বড় বড় লরি বা ডাম্পার ওই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে। ফলে ক্রমশ ভেঙ্গে পড়ছে রাস্তাটি। গ্রামবাসীদের আরো অভিযোগ যে, এই বিষয়টি নিয়ে তাঁরা ব্লক অফিসে, বি এল আর ও অফিসে, ফরিদপুর থানাতে এমনকি ‘দিদিকে বলো’ তে জানিয়েছিলেন কিন্তু তাতে কোনো ফল মেলেনি।

এরপরেই আজ বৃহস্পতিবার বনগ্রাম ও নতুনডাঙ্গা এলাকায় বসবাসকারীদের একাংশ বালির গাড়িগুলি আটকে দেন।

বাসিন্দাদের পক্ষে স্বাধীন মণ্ডল, সুবোধ রুইদাসরা জানান অজয় নদের এপাড়ের নতুন ডাঙ্গাপাড়া, বনগ্রামের সাথে ওপারে বীরভূমের সংযোগ স্থাপনকারী এটি স্বল্প দূরত্বের সহজ পথ। প্রতিদিন এই রাস্তাটি দু পারের মানুষ ব্যবহার করেন নিত্য প্রয়োজনে। তা ছাড়া নদের পাড়ে রয়েছে একটি শ্মশান।  বনগ্রাম কিংবা নতুন ডাঙ্গার বাসিন্দারা শবদেহ দাহ করার জন্য ওই শ্মশানটি ব্যবহার করেন। কিন্তু বালি বোঝাই ভারী গাড়ি যাতায়াতের ফলে রাস্তাটি ব্যবহার করা দুঃসাধ্য হয়ে উঠেছে।

বিষয়টি নিয়ে দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিডিও মৃণাল কান্তি বাগচি বলেন যে তিনি বিষয়টি শুনেছেন। খোঁজ নিয়ে যা ব্যবস্থা নেওয়ার তা তিনি নেবেন বলে আশ্বাস দেন।

Post Views: 1,154
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN