+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বিশ্বনাথ পাড়িয়ালকে নিয়ে ছড়ালো বিভ্রান্তি, কি বললেন তিনি?

Ad Image
Ad Image

বিশ্বনাথ পাড়িয়ালকে নিয়ে ছড়ালো বিভ্রান্তি, কি বললেন তিনি?

admin December 19, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৯ডিসেম্বরঃ

অমিত শাহের সভায় উপস্থিত থেকে বিজেপিতে যোগ দিয়েছেন এই রাজ্যের বেশ কয়েকজন বিধায়ক আর তাদের মধ্যে দেখা গেছে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক তথা তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল। একটি বৈদ্যুতিন মাধ্যমে এই খবর সম্প্রচারের পরেই বেশ শোরগোল পড়ে যায় শিল্পাঞ্চল দুর্গাপুরে। অথচ যে সময় এই খবর দেখানো হচ্ছিল সেই সময় বিধায়ক দুর্গাপুরে “বঙ্গধ্বনি” যাত্রায় অংশ নিচ্ছিলেন বলে জানান খোদ বিশ্বনাথ পাড়িয়াল।

বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল বলেন, তাঁর একটা ফেসভ্যালু আছে আর কেউ কেউ তাঁর ইমেজকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র করছে। তবে কারা এই ষড়যন্ত্র করছে তা তিনি বলতে পারেননি, কিন্তু তিনি সাফ জানিয়ে দেন “আমি যেখানে ছিলাম সেখানেই আছি, আর থাকবও।”

তিনি আরো বলেন যে শুক্তবার রাতেই দলের উচ্চ নেতৃত্বের সাথে বৈঠক হয়েছে তাঁর। তিনি অভিষেক বন্দোপধ্যায় ও প্রশান্ত কিশোরের সাথে কথা বলেছেন। বর্তমানে তাঁর কাজের ক্ষেত্রে যা যা সমস্যা হছে সেই সমস্ত অসুবিধার কথা তিনি  তাঁদেরকে জানিয়েছেন। তাঁরা বিশ্বনাথবাবকে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি যেন মন দিয়ে নিজের কাজ করে যান, আর কাজের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় সেদিকটা তাঁরা দেখবেন। বিশ্বনাথ পাড়িয়াল বলেন তাঁর বিজেপিতে যোগদানের বিষয়টি চারিদিকে চাউড় করে দিয়ে তাঁর বিরুদ্ধে নোংরা চক্রান্ত করা হচ্ছে। তবে এতে তাঁকে দমানো যাবে না।

Post Views: 1,531
Ad Image
আজকের খবর
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
সম্মানজনক পুজো বোনাস সহ একাধিক দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির বিক্ষোভ
পশ্চিম বর্ধমান September 30, 2026
BREAKING! খনি অঞ্চলে সমাজসেবীর বাড়িতে ইডির তল্লাশি
পশ্চিম বর্ধমান September 30, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN