BREAKING! খুন করে পচা গন্ধ রুখতে ঢালা হয়েছিল নুন! হাড় হিম করা দৃশ্য দুর্গাপুরে
আমার কথা, ২৭ জানুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
দুর্গাপুর ইস্পাত হাসপাতালের আয়ার কঙ্কালসার দেহ উদ্ধার।। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর থানার ডি-সেক্টর মার্কেটে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। মৃতা প্রৌঢ়ার নাম ছবি দাস (৫৫)। দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে আয়ার কাজ করতেন। স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। স্থানীয়দের দাবি, ডি সেক্টরে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ের পাশে দুর্গাপুর ইস্পাত কারখানার আবাসনে প্রদীপ চক্রবর্তীর সাথেই থাকতেন ছবি দেবী। বুধবার পচা গলা গন্ধ পেয়ে স্থানীয়রা ভেতরে ঢুকে চমকে যান। তারপরেই তারা পুলিশকে খবর দেন। পুলিশ পৌঁছে কঙ্কালসার দেহ উদ্ধার করে নিয়ে যায়। আটক করে অভিযুক্ত স্বামী প্রদীপ চক্রবর্তীকে। এন্থনী ডিসুজা অভিযোগ করেন,”ছবি দাস খুব ভালো মহিলা ছিল। তারই স্বামী প্রদীপ চক্রবর্তী। কয়েক মাস ধরে দুজনের মধ্যে টাকা-পয়সা নিয়ে ঝামেলা হচ্ছিল। সেই থেকেই খুন করা হয়েছে। খুন করার পর যাতে গন্ধ না ছড়ায় সেজন্য নুন ছেটানো হয়েছে। আমরা কঠোর শাস্তি চাইছি।”



