+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   রেশন দুর্নীতির অভিযোগে লাউদোহায় আটক বাবা ও ছেলে

Ad Image
Ad Image

রেশন দুর্নীতির অভিযোগে লাউদোহায় আটক বাবা ও ছেলে

admin April 8, 2020

রেশন সামগ্রী নিয়ে দুর্নীতির অভিযোগে রেশন ডিলার ও তাঁর ছেলেকে আটক করল পুলিশ। ঘটনাটি পশ্চিম বর্ধমান জেলার ফরিদপুর (লাউদোহা) থানার অন্তর্গত চন্দ্রডাঙ্গা গ্রামের।
করোনা মোকাবিলায় সাধারন মানুষ যাতে খাদ্য সমস্যায় না পরে তাঁর জন্য রাজ্য সরকাররে পক্ষ থেকে রেশনের মাধ্যমে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিলির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। নির্ধারিত করে দেওয়া হয়েছে রেশনের পরিমান। কিন্তু ১লা এপ্রিল থেকে রাজ্যে শুরু হওয়া হওয়া এই রেশন ব্যবস্থার মাধ্যমে বিলি বন্টন নিয়ে উঠছে দুর্নীতির অভিযোগ।
আজ অর্থাৎ বুধবার সকালে লাউদোহার চন্দ্রডাঙ্গা গ্রামে রেশন সামগ্রী কম দেওয়ার একই অভিযোগ ওঠে। এরপরেই গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের অভিযোগ সরকার নির্ধারিত রেশন সামগ্রী তাঁরা পাচ্ছেন না। তাদের নির্ধারিত রেশনের থেকে কম পরিমানে রেশন দেওয়া হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফরিদপুর(লাউদোহা) থানার পুলিশ। যান দুর্গাপুর ফরিদপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মৃণালকান্তি বাগচি। সব খতিয়ে দেখে আটক করা হয় রেশন ডিলার সুশীল কুমার পাল ও তাঁর ছেলেকে।
ব্লক আধিকারিক মৃণাল কান্তি বাগচি বলেন দোষ প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ও রেশন ডিলারের বিরুদ্ধে। পাশাপাশি দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধক্ষ্য সন্দীপ বন্দোপাধ্যায় বলেন যে, যারা গরীব মানুষের রেশন চুরি করছেন তাদের এই অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

Post Views: 1,000
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN