+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পুলিশী উৎসাহ ও নিরাপত্তায় জামুরিয়ায় হাসি মুখে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা

Ad Image
Ad Image

পুলিশী উৎসাহ ও নিরাপত্তায় জামুরিয়ায় হাসি মুখে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা

admin February 12, 2026

আমার কথা, ১২ ফেব্রুয়ারী

রাকেশ লাহা, জামুরিয়া:

গতকাল অর্থাৎ বুধবার সমাপ্ত হয়েছে জীবনের প্রথম বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা ঠিক তার চব্বিশ ঘন্টা পরই শুরু হল জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক পরীক্ষা।
এবছর রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার, যার মধ্যে ছাত্রীর সংখ্যা অনুপাতে বেশি।
২৩ টি জেলায় ৬৮৩৭টি স্কুলে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা।
পরীক্ষা শুরুর দিন থেকেই দেখা গেলো বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন এমনকি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রে আগত পরীক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় করতে।
এই ছবি ধরা পরল পশ্চিম বর্ধমান জেলাতেও, পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির অন্তর্গত চিচুড়িয়া উপেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ও বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক সেন্টারে উপস্থিত থাকতে দেখা গেল জামুরিয়া ব্লক ২ তৃণমূল ছাত্র সংগঠনের সদস্যদের, যেখানে তারা আগত পরীক্ষার্থীদের হাতে পরীক্ষায় ব্যবহৃত সরঞ্জাম তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন।

অন্যদিকে আবার জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পক্ষ থেকেও পরীক্ষার্থীদের হাতে গোলাপ ও কলম তুলে দিয়ে সর্বদা পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।
জানা যায় এ বছর উচ্চমাধ্যমিক কেন্দ্র চিচুড়িয়া উচ্চ বিদ্যালয় ও বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ে আগত পরীক্ষার্থীর সংখ্যা চার শতাধিকেরও অধিক।
দুই পরীক্ষা কেন্দ্রেই রয়েছে জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা, এছাড়াও পরীক্ষা চলাকালীন কোন ছাত্রছাত্রী যাতে কোনরকম কোন অসৎ উপায় অবলম্বন না করে তার জন্য সেন্টারের ঢোকার মুখেই শিক্ষক-শিক্ষিকারাও সদা তৎপর।
পাশাপাশি দেখা যায় পরীক্ষা চলাকালীন কোন ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসার জন্য ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরাও।
একরাশ চিন্তার মধ্যেও শিক্ষক-শিক্ষিকা ছাত্র সংগঠন এবং প্রশাসনিক আধিকারিকদের অসাধারণ সহযোগিতা পেয়ে আগত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষার চাপের মধ্যেও একগাল হাসি নিয়ে ঢুকলো পরীক্ষা কেন্দ্রে।

Post Views: 150
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN