+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিকে ছেলে ধরা সন্দেহ! তুলে দেওয়া হল পুলিশের হাতে

Ad Image
Ad Image

মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিকে ছেলে ধরা সন্দেহ! তুলে দেওয়া হল পুলিশের হাতে

admin July 2, 2024

আমার কথা, অন্ডাল, ২ জুলাই:

ছেলে ধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। মঙ্গলবার সিদুলি এলাকার ঘটনা। আটক ব্যক্তির নাম বুদ্ধদেব পাকড়ে। লাউদোহা থানার ইচ্ছাপুরের বাসিন্দা।

মঙ্গলবার সকালে অন্ডাল থানার খান্দরা গ্রাম পঞ্চায়েতের সিদুলি এলাকাতে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যায় এক বছর ৩০ এর এক ব্যক্তিকে। ওই ব্যক্তির চালচলন দেখে ছেলে ধরা বলে সন্দেহ হয় স্থানীয়দের। নাম পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তির কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করেন তারা।‌ এরকম সময় ওই ব্যক্তিটি দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের ছেলে ধরা সন্দেহ আরও প্রবল হয়। বেশ কয়েকজন স্থানীয় ধাওয়া করে ওই ব্যক্তিকে ফের ধরে আটক করে রাখেন। খবর দেওয়া হয় বনবহাল ফাঁড়ির পুলিশকে। পুলিশ ওই ব্যক্তিকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। পরে জানা যায় ওই ব্যক্তির নাম বুদ্ধদেব পাকড়ে। লাউদোহা থানার ইছাপুরের বাসিন্দা। খবর দেওয়া হয় তার আত্মীয়দের। বুদ্ধদেব বাবুর বৌদি অনুভা পাকড়ে প্রতিবেশী অলক গাঙ্গুলীরা জানান বুদ্ধদেব দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। মাঝেমধ্যেই বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার অভ্যাস রয়েছে। সোমবার একইভাবে সে বাড়ি ছেড়ে পালায়।‌ সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফিরলে বুদ্ধদেবের নিখোঁজের কথা মৌখিকভাবে জানানো হয় স্থানীয় থানাতে। বুদ্ধদেব বাবুর সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাকে তার পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।

Post Views: 534
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN