+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ভোর হতেই নিজের পরিবারের কছে রওনা দিলো শহীদ রাজেশ ওরাংয়ের মরদেহ

Ad Image
Ad Image

ভোর হতেই নিজের পরিবারের কছে রওনা দিলো শহীদ রাজেশ ওরাংয়ের মরদেহ

admin June 19, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৯জুনঃ

সূর্য তখন পূর্ব আকাশে নিজের জায়গা করে নিয়েছে। প্রতিদিনই নেয়, আজও তার ব্যতিক্রম ঘটেনি। কিন্তু আজকের দিনের শুরুটা আর পাঁচটা দিনের মতো নয়। আজ ভোর হতেই নিজের বাড়ির পথে, নিজের পরিবারের কাছে রওনা দেবেন বীরভূমের মহম্মদবাজারের বেলগড়িয়ার বীর সন্তান। তাঁকে শ্রদ্ধা জানাতে ভোর থেকে প্রকৃতিও যেন প্রস্তুতি নিতে শুরু করেছিল। অবশেষে ভোর ৬টা নাগাদ পানাগড়ের সেনা হাসপাতাল থেকে নিজের জন্মস্থানের উদ্দেশ্যে রওনা দেয় কফিন বন্দি, ভারতের জাতীয় পতাকায় সুসজ্জিত রাজেশ ওরাংয়ের মরদেহ।

গতকাল রাত ৭টা ৪৫ নাগাদ বিমানে করে রাজেশের মরদেহ এসে পৌঁছয় পানাগড় সেনা ছাউনিতে। এই বীর সেনানিকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান ও বীরভূমের দুই মন্ত্রী মলয় ঘটক ও চন্দ্রনাথ সিনহা্‌, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ জৈন সহ আরো অনেকে। শুধু তাই নয় তাঁকে দেশের এই বীর সন্তানকে শেষবারের মতো একবার দেখতে ভিড় জমিয়েছিলেন অনেক সাধারন মানুষজনও।

Post Views: 1,693
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN