পরীক্ষা আছে ভুলেই গেছিল, পুলিশের তৎপরতায় সংস্কৃত পরীক্ষায় বসতে পারল পরীক্ষার্থী
আমার কথা, ১৯ ফেব্রুয়ারী
সনাতন গরাই, কাঁকসা:
সংস্কৃত পরীক্ষার দিনই পরীক্ষা আছে, সেটাই ভুলে গিয়েছিল নারায়ন বাগদি। আর সেই ভুল ভাঙতেই যেন সিনেমার মতো ঘটনাপ্রবাহ। শেষমেশ পুলিশের উদ্যোগেই পৌঁছে গেল পরীক্ষাকেন্দ্রে, বসল পরীক্ষার খাতায়। পুলিশ সূত্রে জানা গেছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানার বান্দ্রা এলাকার বাসিন্দা নারায়ন বাগদি। সে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। বৃহস্পতিবার ছিল তার সংস্কৃত পরীক্ষা। নির্ধারিত পরীক্ষাকেন্দ্র ছিল সগড়ভাঙা উচ্চ বিদ্যালয়। কিন্তু সকালে অন্যদিনের মতোই স্বাভাবিক ছন্দে দিন কাটাতে গিয়ে একেবারেই ভুলে যায় যে সেদিনই তার গুরুত্বপূর্ণ পরীক্ষা। এদিকে পরীক্ষাকেন্দ্রে উপস্থিতি নথিভুক্ত করতে গিয়ে পরীক্ষকদের নজরে আসে নারায়নের অনুপস্থিতি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়। সঙ্গে সঙ্গেই যোগাযোগ করা হয় তার স্কুল গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সঙ্গে। সেখান থেকে খবর পৌঁছয় পরিবারে। দ্রুত পরিস্থিতির গুরুত্ব বুঝে স্থানীয় প্রশাসনের সহায়তা চাওয়া হয়। খবর পেয়ে তৎপর হয়ে ওঠে কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। মলানদিঘী ফাঁড়ির অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর উজ্জ্বল চট্টোপাধ্যায় বাইকে করে তাকে পৌঁছে দেয় পরীক্ষা কেন্দ্রে নারায়নকে দ্রুত পৌঁছে দেয় পরীক্ষাকেন্দ্রে। সময় নষ্ট না করে সে পরীক্ষার খাতায় বসতে পারে শেষ পর্যন্ত সংস্কৃত পরীক্ষাও দেয়।



