+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   প্রত্যাহার করা হল দুর্গাপুরের সেন মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত, শীঘ্রই আসছে বিকল্প ব্যবস্থা

Ad Image
Ad Image

প্রত্যাহার করা হল দুর্গাপুরের সেন মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত, শীঘ্রই আসছে বিকল্প ব্যবস্থা

admin March 27, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৮মার্চঃ

অবুঝ ক্রেতাদের কাছে হার মেনেও ফের ক্রেতাদের অসুবিধার কথা ভেবে বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলো দুর্গাপুরের সেন মার্কেট বাজার ব্যবসায়ী সমিতি। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার আর লকডাউনের প্রধান শর্তই হল বাইরে না বেরিয়ে ঘরের মধ্যে থাকা, আর একান্ত প্রয়োজনে বাইরে বেরোলেও একে অপরের সাথে অন্তত এক মিটার দুরত্ব বজায় রাখা। কিন্তু দুর্গাপুরের এই মার্কেটে সকাল হতেই দেখা যেত কাতারে কাতারে ক্রেতাদের ভিড়, যেখানে তাদের মধ্যে এক মিটার দুরত্ব তো দূর, একে অপরের বলতে গেলে গা ঘেষে দাঁড়িয়ে কেনাকাটা করা হচ্ছিল। ভিড় না বাড়িয়ে একে অপরের মধ্যে দুরত্ব বজায় রাখার জন্য বাজার সমিতির পক্ষ থেকে বারংবার মাইকিং করে বলা হলে, ক্রেতাদের সচেতন করা কোনো মতেই সম্ভব হচ্ছিল না বলে গত বুধবার ঘোষণা করা হয়েছিল আজ অর্থাৎ শুক্রবার থেকে সেন মার্কেটের বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। তবে বাজার বন্ধ হয়ে গেলে ক্রেতারা খুবই সমস্যার মধ্যে পড়বে, সেই বিষয়টিও ভাবাচ্ছিল দুর্গাপুর মহকুমা প্রশাসন সহ বাজার সমিতির সদস্যদের। তাই তাঁরা ভাবনা চিন্তা করে অন্য পন্থা বের করেন। মোটামুটি একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে, ওই মার্কেটের কাছাকাছি রয়েছে কল্পতরু মেলা ময়দান ও মার্কেট সংলগ্ন একটি মাঠ। বাজারটির বিক্রেতাদের যদি দুভাগে ভাগ করে ওই দুটি মাঠে বসানো হয় তাতে হয়ত একে অপরের মধ্যে সতর্কতা মূলক দুরত্ব বজায় রাখা সম্ভব হবে আর তাতে করোনা ভাইরাসের সংক্রমণকেও সম্ভবত এড়ানো সম্ভব হবে। এখন বিষয়টি কতটা কার্যকরী করে তোলা সম্ভব তা খতিয়ে দেখা হচ্ছে দু তরফেই।

Post Views: 1,283
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN