+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   বিশেষভাবে সক্ষম যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করে পলাতক যুবক

Ad Image
Ad Image

বিশেষভাবে সক্ষম যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করে পলাতক যুবক

admin August 1, 2020

আমার কথা, পূর্ব বর্ধমান(বর্ধমান), ১ আগস্টঃ

যুবতী বিশেষভাবে সক্ষম, তাঁর দুটি পাই অসাড়। নিতান্ত দরিদ্র পরিবারের মেয়ে। বাবা টোটো চালিয়ে কোনোরকমে সংসারটা চালান। এমতবস্থায় বছর পাঁচেক আগে বর্ধমান শহরের বসবাসকারী সমরেশ সামন্তর সাথে সম্পর্ক গড়ে ওঠে ওই যুবতীর। তবে মাঝে সেভাবে বেশ কিছুদিন যোগাযোগও ছিল না দুজনের মধ্যে। এরপর রাজ্যে লকডাউন শুরু হওয়ার পর ফের দুজনের মধ্যে যোগাযোগ আর তার থেকেই বাড়ে ঘনিষ্টতা। এখন যুবতীর অভিযোগ সমরেশ তাঁকে বিয়ে করবে এরকম প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করে। এরপর বিষয়টি যুবতীর মায়ের কানে পৌঁছলে তিনি সমরেশকে বিয়ের জন্য বলেন। কিন্তু অভিযোগ সমরেশ ওই যুবতীকে বিয়ে করতে অস্বীকার করে এমনকি বিয়ের প্রস্তাব পাওয়ার পর থেকে যুবতীর বাড়ি যাওয়াও বন্ধ করে দিয়েছে ওই যুবক বলে অভিযোগ। এরপর যুবতীর পরিবার সমরেশের পরিবারের কাছেও বিয়ের প্রস্তাব রাখে। তখনও সেই প্রস্তাব নাকজ করে দেয় সমরেশ। সাথে এও অভিযোগ উঠছে যে যুবতীর পরিবারকে হুমকিও দেওয়া হয়।

এদিকে সমরেশ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলে যে ওই যুবতীর সাথে তার কোনো সম্পর্ক নেই। বিয়ের প্রস্তাব নাকচের পর বর্ধমান থানায় সমরেশের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় ওই যুবতীর পরিবারের পক্ষ থেকে। এরপরেই গা ঢাকা দেয় অভিযুক্ত ওই যুবক।

Post Views: 2,015
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN