+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ফাঁকা বাড়িতে তান্ডব, ‘চা খেয়ে’ নিশ্চিন্তে সর্বস্ব চুরি করে গেল দুষ্কৃতিরা

Ad Image
Ad Image

ফাঁকা বাড়িতে তান্ডব, ‘চা খেয়ে’ নিশ্চিন্তে সর্বস্ব চুরি করে গেল দুষ্কৃতিরা

admin July 15, 2025

আমার কথা, দুর্গাপুর, ১৫ জুলাইঃ

ফাঁকা বাড়িতে রীতিমতো তান্ডব চালালো দুষ্কৃতির দল। চুরি করে নিয়ে গেল গৃহস্থের সর্বস্ব, এমনকি ছাড়লো না পরিবারের শিশুদের পিগি ব্যাংকের টাকাও। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর শহরে।

দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত আইটিআই আমবাগান এলাকায় বসবাস করেন অনিল লুথরা ও তাঁর ভাই প্রীতপাল লুথরা। গত ৯ জুলাই একটি অনুষ্ঠানে যোগ দিতে বারি বন্ধ করে সপরিবারে দিল্লি যান। তিনতলা ফাঁকা বাড়ি তালা বন্ধ করে যান লুথরা পরিবার। এরই মাঝে ঘতে যায় দুঃসাহসিক চুরির ঘটনা। মঙ্গলবার সকালে লুথরা পরিবার বাড়ি ফিরে দেখেন জানালার লোহার গ্রিল ভাঙ্গা। বাড়ির ভেতর ঢোকার পর তাঁদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। দেখেন রীতিমটো তান্ডব চালিয়ে দুষ্কৃতিরা। সারা বারি ঘুরে দেখতে গিয়ে তাঁদের চোখে পরে দুষ্কৃতিরা রান্নাঘরে চা বানিয়ে খেয়েছে। বাথরুমে প্রাতঃকৃত্য সেড়েছে। এরপর নিশ্চিন্তে আলমারী ভেঙ্গে সোনার অলঙ্কার সহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। চুরি গেছে ২০ ভরি সোনা রূপোর অলঙ্কার, ৫ লক্ষ নগদ টাকা। শুধু তাই নয়, বাড়ির খুদে সদস্যদের পিগি ব্যাংকের খুচরো প্যসাও নিতে ছাড়েনি দুষ্কৃতিরা।

খবর দেওয়া হয় পুলিশকে। নিউটাউনশিপ থানার পুলিশ গিয়ে সমস্ত কিছু খতিয়ে দেখে অভিযোগ দায়ের করে নিয়ে তদন্ত শুরু করেছে। তবে বিস্মিত ও তাজ্জব লুথরা পরিবারের অভিযোগ, এলাকায় কোনো নিরাপত্তারক্ষী না থাকলেও আশেপাশের প্রতিবেশীরা কেউ এই চুরির বিষয়ে কোনো রকম টের পেলো না? আপাততঃ পুলিশ ওই এলাকাটি চিহ্নিতকরণ করে রেখেছে। লুথরা পরিবারের সদস্যদের আপাতত দেখার এই চুরির সুরাহা পুলিশ কতদিনে করতে পারে।

Post Views: 2,718
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN