+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ১৫ বছর আগের আতঙ্ক উসকে দিলো সিঁদুলি এলাকার ধস

Ad Image
Ad Image

১৫ বছর আগের আতঙ্ক উসকে দিলো সিঁদুলি এলাকার ধস

admin September 29, 2024

আমার কথা, অন্ডাল, ২৯ সেপ্টেম্বর:

খান্দরা গ্রাম পঞ্চায়েতের সিদুলি কোলিয়ারি খনি আবাসন এলাকাতে ধসের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। দুর্ঘটনা এড়াতে ধ্সের জায়গাটির চারপাশ ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মাটি ভরাটের কাজ চলছে বলে জানান ইসিএলের এক আধিকারিক।

রবিবার সাত সকালে খান্দরা গ্রাম পঞ্চায়েতের সিদুলি এলাকাতে খনি আবাসনের সামনে ধসের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। বড় জায়গা জুড়ে তৈরি হয়েছে গর্ত। স্থানীয়রা জানান ঘটনাস্থলের ৫০ মিটার দূরে রয়েছে খনি আবাসন। সেখানে একাধিক খনি কর্মী পরিবার নিয়ে বসবাস করেন। ঘটনাস্থলের পাশে ইসিএলের একটি হিন্দি বিদ্যালয় ছিল আগে। বছর ১৫ আগে সেখানে একবার ধসের ঘটনা ঘটেছিল। বিপদের আশঙ্কায় সেই সময় বিদ্যালয়টি বন্ধ করে দিয়ে সেটি পরিত্যক্ত ঘোষণা করে খনি কর্তৃপক্ষ। এদিনের ধসের ঘটনায় ১৫ বছর আগের সেদিনের আতঙ্ক ফিরে আসে আবাসিকদের মধ্যে। স্থানীয় শ্রমিক নেতা অনুপ আচার্য্য বলেন এলাকাতে আগে একটি খোলা মুখ খনি ছিল । বহু বছর আগে সেটি পরিত্যক্ত হওয়ায় মাটি দিয়ে সমতল করা হয়েছিল। সেই কারণেই এলাকাতে মাঝেমধ্যে ধসের ঘটনা ঘটে। আবাসিকদের অন্য জায়গায় স্থানান্তরিত করার দাবি জানান তিনি। জামবাদ খনির সেফটি অফিসার প্রিন্স প্যাটেল বলেন খনি এলাকাতে ধসের ঘটনা নতুন কোন ব্যাপার নয়। খবর পাওয়া মাত্র ধসের জায়গার চারপাশ ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মাটি ফেলে জায়গা সমতল করার কাজ চলছে বলে জানান তিনি।

Post Views: 642
Ad Image
আজকের খবর
২০২৬ নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স কর্মসূচি
পশ্চিম বর্ধমান February 9, 2026
উখড়া রেলস্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক
পশ্চিম বর্ধমান February 8, 2026
‘স্বপ্নপূরণ’ স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান February 8, 2026
ভোটের আগে জনতার প্রত্যাশা জানতে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স, কটাক্ষ তৃণমূলের
পশ্চিম বর্ধমান February 8, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN