+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম মেদিনীপুর   >>   ডুবতে থাকা নৌকো বাঁচাতে গিয়ে মাইথনে তলিয়ে মৃত্যু নৌ-চালকের

Ad Image
Ad Image

ডুবতে থাকা নৌকো বাঁচাতে গিয়ে মাইথনে তলিয়ে মৃত্যু নৌ-চালকের

admin July 3, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(মাইথন), ৩ জুলাইঃ

মাইথন জলাধারের নদীতে একজন নৌ-চালকের তলিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটে বাংলা ঝাড়খণ্ড সীমান্তের দামোদর নদের মাইথন জলাধারে৷
জানা গিয়েছে, সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির অন্তর্গত এক নৌ-চালক মাইথন নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ স্থানীয় সূত্রে জানা যায় শনিবার দুপুরে মাইথন জলাধারের নদীতে নৌকায় যাত্রীদের নিয়ে রওনা দেন ওই নৌ-চালক সুলেমান আনসারী(৬০)৷ নৌকা বিহার শেষে যাত্রীদের নামানোর পর নৌকাটি বেঁধে স্নান করতে নদীতে নামেন তিনি। ঠিক সেই সময় নৌ-চালক সুলেমান আনসারী দেখেন তার নৌকাটি নদীর স্রোতে ভেসে যাচ্ছে। নৌকা বাঁচাতে গিয়েই মাইথন জলাধারের নদীতে তলিয়ে যায় নৌ-চালক সুলেমান আনসারী৷ ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় কল্যাণেশ্বরী ফাঁড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং স্থানীয় নৌ-চালকদের সাহায্যে নদীতে অনুসন্ধান শুরু করে। তবে অনেক খোঁজাখুঁজির পরেও সুলেমান আনসারীকে উদ্ধার করা সম্ভব হয়নি৷ শেষ পর্যন্ত শনিবার অন্ধকার নেমে আসায় সাময়িক ভাবে অনুসন্ধান বন্ধ রাখা হয়৷ তবে রবিবার সকাল থেকেই ফের শুরু করা হয় মাইথন জলাধারের নদীতে নৌ- চালকের অনুসন্ধান। ডেকে পাঠানো হয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যদের৷ উল্লেখ্য, নৌ-চালক সুলেমান আনসারী বাথান বাড়ি এলাকার বাসিন্দা৷ স্থানীয় এলাকায় সুলেমান আনসারী এক পরিচিত মুখ, যার নামে মাইথন জলাধারের পাশে তৈরি হয়েছে সুলেমান পার্ক ৷ শেষ পর্যন্ত রবিবার সকাল ৯:৩০ নাগাদ প্রায় ১৪ ঘন্টা পেরিয়ে মাইথন জলাধারের নদী থেকে নৌ- চালকের দেহ উদ্ধার হয়৷ স্বাভাবিক ভাবেই নৌ- চালকের তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।

Post Views: 1,095
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN