+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ব্যারেজ বিপর্যয়ের সময় সরকারের বিলি করা জলের পাউচ মিলল সিটিসেন্টারের পথে, তদন্তের নির্দেশ

Ad Image
Ad Image

ব্যারেজ বিপর্যয়ের সময় সরকারের বিলি করা জলের পাউচ মিলল সিটিসেন্টারের পথে, তদন্তের নির্দেশ

admin December 29, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৯ডিসেম্বরঃ

চলতি বছরের অক্টোবর মাসের শেষে দুর্গাপুরে ব্যারেজের ৩১নং লকগেট ভেঙ্গে কার্যত জলশূণ্য হয়ে গেছিল শহর দুর্গাপুর। নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে প্রায় দিন দশ বারো ধরে শহরের মানুষ উপলব্ধি করেছিল যে “জলের অপর নাম জীবন”। মাস দুয়েক হয়ে গেছে সেই ঘটনার। স্বাভাবিক ছন্দে ফিরেছে শহরের জল সরবরাহ। কিন্তু এখনও বোধহয় সেই জলের কষ্টের রেশ কাটেনি মানুষের মনের থেকে। এমতবস্থায় এই শহরেরই কিছু মানুষের ঘৃণ্য ও কদর্য কাজের রূপ এলো প্রকাশ্যে। সেই সময় শহরবাসীর জলের কষ্ট লাঘব করার জন্য প্রশাসনের তরফে নানারকম পদক্ষেপ নেওয়া হয়েছিল, যার মধ্যে একটি ছিল জলের পাউচ মানুষের ঘরে ঘরে বিনামূল্যে পৌঁছে দেওয়া, যাতে সামান্য হলেও জলের কষ্ট লাঘব করা যায়। দুর্গাপুরের ২২নং ওয়ার্ডের অন্তর্গত সিটিসেন্টারের ননকোম্পানীতেও পাঠানো হয়েছিল সরকারী এই জলের পাউচ। কিন্তু গতকাল সোমবার ওই এলাকার মানুষের চক্ষু চড়কগাছ হয়ে যায় যখন দেখা যায় নন কোম্পানী হাউসিং সোসাইটির অফিসের পেছনে পড়ে রয়েছে সরকারী সেই জলের পাউচ, যা মানুষের সেই সময় জীবনদায়ী হিসেবে ব্যবহার করার জন্য বিলি করা হয়েছিল। তাও একটা দুটো নয় হাজারে হাজারে এরকম জলের পাউচ পড়ে রয়েছে। ব্যারেজ বিপর্যয়ের সময় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে জেলা প্রশাসনের অনুরোধে প্রতিদিন প্রায় পাঁচ লক্ষ করে এরকম জলের পাউচ শিল্পাঞ্চলবাসীর মধ্যে বিলি করা হয়েছিল। এরকম হাজার হাজার পাউচ এসে পৌঁছোয় ওই এলাকাতেও। কিন্তু প্রশ্ন উঠছে গুদামজাত করা হল অথচ সেই জল কেন বিলি করা হয়নি? এই ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছেন, আর এই ঘটনার পেছনে উদ্দেশ্য কি ছিল?

নন কোম্পানী হাউসিং সোসাইটির কার্যকরী সভাপতি পীযূষ মজুমদার বলছেন কে বা কারা এই কাজ করেছেন তিনি জানেন না। তবে যারা করেছেন তাঁরা অত্যন্ত অন্যায় কাজ করেছেন। পাউচ গুলো যদি বিলি না করতে পেরেছিল তো সেগুলো কেন সরকারের ঘরে আবার ফেরত পাঠানো হয়নি? তিনি এই ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মহকুমা শাসক অর্ঘ্যপ্রসূণ কাজী ঘটনার নিন্দা করে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন।

Post Views: 1,691
Ad Image
আজকের খবর
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
সম্মানজনক পুজো বোনাস সহ একাধিক দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির বিক্ষোভ
পশ্চিম বর্ধমান September 30, 2026
BREAKING! খনি অঞ্চলে সমাজসেবীর বাড়িতে ইডির তল্লাশি
পশ্চিম বর্ধমান September 30, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN