+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনা আবহে কোপ পড়ল ভাদু পুজোতেও, মন খারাপ উখরার চ্যাটার্জীর পাড়ার মহিলাদের

Ad Image
Ad Image

করোনা আবহে কোপ পড়ল ভাদু পুজোতেও, মন খারাপ উখরার চ্যাটার্জীর পাড়ার মহিলাদের

admin September 17, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(উখরা), ১৭সেপ্টেম্বরঃ

এবার করোনার থাবা পরলো ভাদু পুজোতেও। তাই উখরা গ্রামের চ্যাটার্জী পাড়ায় এবার হচ্ছে না ভাদু পূজার আয়োজন। প্রায় তিন দশক আগে বন্ধ হয়ে যাওয়া ভাদু পূজা চ্যাটার্জি পাড়ায় পুনরায় চালু হয়েছিল ২০১৮ সালে। পাড়ার মহিলারায় এই পুজোর আয়োজক। তিন দশক পর ফের সাড়াম্বরে তাদের উদ্যোগে চ্যাটার্জী পাড়ায় শুরু হয় ভাদু পূজা। কিন্তু করোনা সংক্রমণ এর কারণে এবার পুজোর আয়োজন বাতিল করা হয়েছে বলে জানান সন্ধ্যা চ্যাটার্জী , মঞ্জু চ্যাটার্জী, বন্দনা চ্যাটার্জীরা। তারা জানান ছোট বয়সে ধুমধামের সাথে পাড়ায় ভাদু পূজা করতাম আমরা। তারপর একে একে সবার বিয়ে হয়ে যাওয়ার কারণে সবাই শ্বশুরবাড়ি চলে যায়। নতুন প্রজন্মের মেয়েদের মধ্যে আগ্রহ না থাকায় তিন দশক আগে বন্ধ হয়ে যায় ভাদু পূজা। কিন্তু ছোটবেলার সেই আনন্দের দিনগুলি ফিরে পেতেই ২০১৮ সালে সবাই মিলে পুনরায় ভাদু পুজোর প্রচলন শুরু করি। তিন দিনের এই পুজোয় পাড়ার বিবাহিত মেয়েরা সবাই শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসে পুজোয় অংশ নিতে। স্থানীয় দুর্গামন্দিরে  হয় পুজোর আয়োজন। পুজোর পাশাপাশি ভাদু গানে মুখরিত হয়ে ওঠে গোটা পাড়া। কিন্তু করোনার কারণে এবার পুজো না হওয়ায় মন্দির চত্বর ফাঁকা। মেয়েরাও কেউ আসেনি শ্বশুরবাড়ি থেকে। তাই মন ভালো নেই গোটা পাড়ার।

Post Views: 1,378
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN