+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   Uncategorized   >>   “যশ” এর তান্ডবে আম চাষের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দুর্গাপুরে

Ad Image
Ad Image

“যশ” এর তান্ডবে আম চাষের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দুর্গাপুরে

admin May 25, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৫মেঃ

রাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ”যশ”। আমফান- এর থেকেও যশের তাণ্ডবে ক্ষয়ক্ষতি বেশি হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দপ্তরের। অতীত অভিজ্ঞতা থেকে এবার আগেই সতর্ক হয়েছে প্রশাসন। নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ। এই তাণ্ডবে আম চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা। তাদের বক্তব্য গতবার আমফানের কারণে আম চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। যশের তাণ্ডবে তাই আতঙ্কিত আম চাষীরা। অন্ডাল ও লাউদোহায় রয়েছে দুটি সরকারি আমবাগান। লিজ নিয়ে সেই বাগানগুলোতে চাষ করে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। লাউদোহার তিলাবনি আমবাগানে রয়েছে প্রায় হাজার দেড়েক বিভিন্ন প্রজাতির আম গাছ। গতবছর এমনিতেই খারাপ আবহাওয়ার কারণে অর্ধেকেরও কম মুকুল এসেছিল গাছে। আমফানের তান্ডবে নষ্ট হয়েছিল ফলনও। আর্থিক ক্ষতি হয়েছিল স্বনির্ভর গোষ্ঠী ও লিজ হোল্ডারদের। লাউদোহা আমবাগানের লিজ হোল্ডার সেখ বাপি জানান গতবার আমফানের কারণে আর্থিক ক্ষতি হয়েছিল। এবার ফলন হয়েছে গাছ ভর্তি। প্রাকৃতিক দুর্যোগ না হলে গতবারের ক্ষতি এবার পুষিয়ে যাবে। কিন্তু যশের তাণ্ডবের আগাম সতর্কবার্তা শুনে আমরা আতঙ্কিত। গাছ ভর্তি আম পাকার অপেক্ষায় রয়েছে । দিন দশেক সময় পেলে অাম তোলার কাজ অনেকটাই সম্পন্ন হয়ে যাবে। কিন্তু ঝড় শক্তিশালি হলে ঝড়ে যাবে ফলন। ঝরে যাওয়া আমের দাম পাওয়া যায় না। তাই আতঙ্কে রয়েছেন বলে জানান বাপি বাবু। অন্যদিকে কাজোড়ার বাবুপাড়ায় সরকারি আমবাগান দেখাশোনার দায়িত্বে রয়েছে একটি স্বনির্ভর গোষ্ঠী। গোষ্ঠীর অন্যতম সদস্য বাবলু রুইদাস জানান, গতবার আমের ফলন ভালো হয়নি। তবুও পাঁচ কুইন্টাল ফলন হয়েছিল। এবার দ্বিগুণ আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। কিন্তু যশের তাণ্ডব কিরকম হবে তারপর নির্ভর করছে এবার লাভ-ক্ষতি। অনেকের রোজগার যেহেতু আম বাগানের উপর নির্ভরশীল তাই সবাই আতঙ্কে রয়েছে বলে জানান বাবলু বাবু। তবে শেষ পর্যন্ত কি হয় তা অবশ্য ”যশ”- পরবর্তী সময়েই বোঝা যাবে।

Post Views: 861
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN