+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   এবার বেসরকারী উদ্যোগে দুর্গাপুরে হতে চলেছে ক্যান্সার হাসপাতাল

Ad Image
Ad Image

এবার বেসরকারী উদ্যোগে দুর্গাপুরে হতে চলেছে ক্যান্সার হাসপাতাল

admin December 12, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১২ডিসেম্বরঃ

দুর্গাপুর ও দুর্গাপুর সংলগ্ন এলাকার ক্যান্সার রোগে আক্রান্ত রোগীদের এবার আর শহর থেকে বাইরে সে কলকাতাই হোক, কিংবা মুম্বাই কিংবা দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য আর যাওয়ার প্রয়োজন পড়বে না। এবার নিজের শহরেই চিকিৎসার সু-ব্যবস্থা পেতে চলেছেন তাঁরা, আর এই চিকিৎসার ব্যবস্থা করতে চলেছে দুর্গাপুরেরই একটি বেসরকারী হাসপাতাল। সিটি সেন্টারে ক্যান্সার রোগীদের জন্য একটি হাসপাতাল গড়তে চলেছে বিধাননগরের ওই বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষ। আজ শনিবার একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন ওই হাসপাতালের কর্ণধার তথা চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সুজিত দত্ত। তিনি জানান সিটিসেন্টারে এক একর জমির নেওয়া হয়েছে। সেই জমিতেআড়াইশো শয্যা বিশিষ্ট  বারো তলা এই হাসপাতালের ভিত্তিস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে আগত নতুন বছরে। বাইরের জেলা কিংবা রাজ্য থেকে আগত রোগীর পরিজনদের জন্য এই হাসপাতালে তৈরী করা হবে ঝাঁ চকচকে বিশ্রামাগারও। আগামী দুবছরের মধ্যে এই হাসপাতাল চালু করার প্রতিশ্রুতি দেন সুজিতবাবু। অত্যাধুনিক মানের এই ক্যান্সার হাসপাতালে দেশ, এমনকি দেশের বাইরের সু-চিকিৎসক, দক্ষ নার্স ও কর্মীরা এই হাসপাতালে আগত রোগীদের পরিষেবা দেবেন। এই হাসপাতলে প্রায় পাঁচশ কর্মী নিযুক্ত করা হবে, ফলে এই হাসপাতাল এই শহরের বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেও দিশা দেখাবে বলে জানান সুজিতবাবু।

Post Views: 2,806
Ad Image
আজকের খবর
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
সম্মানজনক পুজো বোনাস সহ একাধিক দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির বিক্ষোভ
পশ্চিম বর্ধমান September 30, 2026
BREAKING! খনি অঞ্চলে সমাজসেবীর বাড়িতে ইডির তল্লাশি
পশ্চিম বর্ধমান September 30, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN