+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মলানদিঘির করোনা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হল বীরভূমের ৩ বাসিন্দা

Ad Image
Ad Image

মলানদিঘির করোনা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হল বীরভূমের ৩ বাসিন্দা

admin May 2, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২মেঃ

রাজ্যে যে সকল জেলাকে গ্রিন জোন বলে চিহ্নিত করা হয়েছিল তার মধ্যে ছিল বীরভূম জেলা। কিন্তু সম্প্রতি ওই জেলাতেই ধরা পড়ল করোনা ভাইরাস। মলানদিঘির করোনা বিশিষ্ট হাসপাতালে ওই জেলা থেকে ৩জন করোনায় আক্রান্তকে এনে ভর্তি করা হল চিকিৎসার জন্য।

উল্লেখ্য ৩০ এপ্রিল ওই হাসপাতালে চিকিৎসাধীন তিনজন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। একদিন পেরোতে না পেরোতেই ফের ওই হাসপাতালে ৩জন রোগী করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হলেন।

প্রশাসন সুত্রে জানা গেছে, বীরভূমের ময়ূরেশ্বরর এক ব্যাক্তি ক্যান্সারের চিকিৎসা করাতে মহারাষ্ট্রের মুম্বাই গেছিলেন। সপ্তাহ খানেক আগে তিনি বাড়ি ফেরেন। এরপর ওই ব্যাক্তি সহ তাঁর দুই সঙ্গী যারা মুম্বাই গেছিলেন তাদের জেলা প্রশাসন কোয়ারেন্টাইনে পাঠায়। এরপর ২৭ এপ্রিল ওই মুম্বাই ফেরত তিন বীরভূমবাসীর লালারস পরীক্ষা করা হয়, আর সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই তাদের মলানদিঘির ওই হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। এর ফলে বীরভূম জেলা গ্রিন জোনে থাকা নিয়ে তৈরী হল সংশয়।

Post Views: 4,850
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN